নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.) বাদল অধিবেশনের সময় লোকসভায় প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধীর আলিঙ্গনের বিষয়ে বিজেপির
পক্ষ থেকে রাহুল গান্ধীর নিন্দা করা হয়েছে একাধিকবার। এবার পাল্টা আলিঙ্গন বিতর্কে প্রধানমন্ত্রীর নিন্দায় সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাংসদ পি এল পুনিয়া। আলিঙ্গন ইস্যুতে প্রধানমন্ত্রী নাটক করছেন বলে দাবি করেছেন পি এল পুনিয়া।
শনিবার বর্ষীয়ান রাজনীতিবিদ তথা কংগ্রেস সাংসদ পি এল পুনিয়া বলেন, বিষয়টি নিয়ে বিজেপি নেতারা ক্রমাগত রাহুলের নিন্দায় সরব হচ্ছেন। যদিও রাহুল গান্ধী নিজে ওঠে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। সমর্মিতা জানাতে রাহুল গান্ধী এই পদক্ষেপ গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নাটক করছেন।
প্রসঙ্গত ওইদিনই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, রাহুল গান্ধীর আচরণ শিশুসুলভ ছিল কিনা তা আপনারা স্থির করবেন। আর তা যদি আপনারা না করতে পারেন তবে তার(রাহুল গান্ধী) চোখ মারাতেই সব উত্তর পেয়ে যাবেন।

