News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবিতে ২ অগাস্ট থেকে বনধ
Image

পৃথক রাজ্যের দাবিতে ২ অগাস্ট থেকে বনধ

বেঙ্গালুরু, ২৫ জুলাই (হি.স.) : পৃথক রাজ্যের দাবিতে ফের জোরাল হচ্ছে আন্দোলন। আগামী ২ অগাস্ট থেকে রাজ্যের ১৩টি জেলায় বনধ ডাকল আন্দোলনকারীরা। বুধবার রাজ্য সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বনধের দিন ঘোষণা করেছে উত্তর কর্ণাটক হোরাতা সমিতি। যে জেলাগুলি নিয়ে তারা পৃথক রাজ্য গঠন করতে আগ্রহী সেই সকল জেলাগুলিতে বনধ এবং হরতাল করার ডাক দিয়েছে আন্দোলনের নেতৃত্বরা।

আন্দোলনকারীদের প্রধান দাবি, কর্ণাটকের উত্তরের ১৩টি জেলার জলের সমস্যার সমাধান করা। আন্দোলন কমিটির সভাপতি সোমশেখবর কোটাম্বরি বলেন, “মহাদয়ী নদীর জল নিয়ে সমস্যা দীর্ঘদিনের। একাধিকবার রাজ্যের সরকার বদল হয়ে গেলেও আমাদের সমস্যা নিয়ে কেউ কোনও গুরুত্ব দিচ্ছে না।” আন্দোলনকারীদের সমর্থনে সামিল হয়েছেন স্থানীয় ধর্মগুরুরাও। বনধের সমর্থনে আওয়াজ তুলেছেন বেলাগাভি জেলার এক পাদরি। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের দাবি না মানা হলে জনপ্রতিনিধিদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হবে।

এই প্রতিকূলতার জন্য কর্ণাটক রাজ্যের জোট সরকারকেই কাঠগড়ায় তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, “কংগ্রেস-জেডিএস জোট সরকার উত্তরের রাজ্যগুলির প্রতি কোনও গুরুত্ব দিচ্ছে না। বাজেটেও বিশেষ কোনও বরাদ্দ রাখা হয়নি।” ভোটের আগে বর্তমান শাসক শিবির পৃথক রাজ্যের দাবিকে মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি করেছে উত্তর কর্ণাটকের পদ্ম নেতারা। যদিও ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা রাজ্য ভাগের বিরোধী। তাঁর মতে, “রাজ্যভাগ করলেই সমস্যা মিটে যাবে না। বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

অন্যদিকে আন্দোলনকারীদের দাবি মানার ক্ষেত্রে শর্ত চাপিয়েছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। জোট সরকারের মুখ্যমন্ত্রী বলেন, “আপার কৃষ্ণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ ওই ১৩ জেলা থেকে আন্দোলনকারীরা তুলে দিক। তাহলে পৃথক রাজ্যের কথা ভাবা যেতে পারে।”

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top