ছোটা শাকিলের সহকারীর বাড়িতে পুলিশি অভিযান, প্রচুর কার্তুজসহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার

ম্বই, ৮ জুলাই (হি.স.) : ছোটা শাকিলের সহকারী নঈম ফাহিম খানের বাড়িতে শনিবার বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও বিপুল পরিমান কার্তুজ বাজেয়াপ্ত করল থানে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের বাঙ্গুরনগরে নঈমের বাড়ি থেকে একটি একে-৫৬ রাইফেল ছাড়াও মিলেছে দুটো নাইন এমএম পিস্তল ও প্রচুর পরিমাণ কার্তুজ। গত ৫ জুলাই ১০ গ্রাম কোকেন-সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছিল থানে পুলিশ। জেরার মুখে তারাই পুলিশকে আগ্নেয়াস্ত্রের খবর দেয়। তার ভিত্তিতেই এদিন ছোটা শাকিলের ওই সহকারীর বাড়িতে অভিযান চলে। থানে পুলিশের কমিশনার পরমবীর সিং জানান, খোঁজ নিয়ে জানা গিয়েছে ছোটা শাকিলই ওই আগ্নেয়াস্ত্র পাঠিয়েছিল। যে গাড়িতে করে আগ্নেয়াস্ত্র আসে, বাড়িতে থেকে তা পাহারা দিচ্ছিল নঈম ফাহিম খানের স্ত্রী ইয়াসমিন। যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।