News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা পরবর্তী আন্ত্রিক এবং ডায়ারিয়ার প্রাদুর্ভাব , সর্প-দংশনে মহিলার মৃত্যু
Image

বন্যা পরবর্তী আন্ত্রিক এবং ডায়ারিয়ার প্রাদুর্ভাব , সর্প-দংশনে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রধান নদীগুলি থেকে জল বিপ সীমা থেকে নামতে শুরু করেছে। ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্রে জানা গেছে, জল নামছে বাড়িঘর থেকেও। বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে উত্তর ও কৈলাসহর ভিন্ন উনকোটি জেলায়। তাছাড়া কুমারঘাট, খোয়াই, তেলিয়ামুড়া প্রভৃতি জেলাগুলিতেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জনজীবন ফিরছে স্বাভাবিক ছন্দে।

বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার দরুন শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছেন বন্যা পীড়িতরা। এদিকে কৈলাসহর ও কুমারঘাটে মহকুমা প্রশাসনের তরফে এখনও ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। এর পাশাপাশি শুরু হয়েছে হেলথ ক্যাম্প। যদিও বন্যার জল নামতেই বিভিন্ন জেলাষ় আন্ত্রিক, ডায়ারিয়া ছড়িয়ে পড়েছে। ফলে হাসপাতালে রোগীর ভিড় বাড়তে শুরু করেছে। তবে স্বাস্থ্য পরিষেবা টিম সজাগ আছেন। তাঁরা নিয়মিতভাবে রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন। আন্ত্রিক এবং ডায়ারিয়ায় সব থেকে বেশি আক্রান্ত কাঞ্চনপুর।

জানা গেছে, কাঞ্চনপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় আন্ত্রিক এবং ডায়ারিয়ার প্রাদুর্ভাব পড়েছে। বিশেষ করে কাঞ্চনছড়া, চণ্ডীপুর, জামরায়পাড়া, শিবনগরপাড়ায় আন্ত্রিক ও ডায়ারিয়ার প্রাদুর্ভাব সব থেকে বেশি দেখা দিয়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে।

বর্তমানে আন্ত্রিক ও ডায়ারিয়ায় আক্রান্ত রোগীদের কাঞ্চনপুর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। একই সঙ্গে বন্যার জল নামার পর সাপের উপদ্রবও দেখা দিয়েছে। বন্যার জল নেমে যাওয়ার পর এখন ঘরে ঘরে সাপ। ইতিমধ্যেই সর্প-দংশনে এক মহিলার মৃত্যু হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top