News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে ভারতের তরফে ঘোষিত অস্ত্রবিরতি প্রত্যাহার, টুইটারে জানালেন রাজনাথ
Image

কাশ্মীরে ভারতের তরফে ঘোষিত অস্ত্রবিরতি প্রত্যাহার, টুইটারে জানালেন রাজনাথ

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): কাশ্মীরে ভারতের তরফে ঘোষিত অস্ত্রবিরতি প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। টুইট করে রবিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অনুরোধে রমজান মাসে কেন্দ্রীয় সরকার জঙ্গি বিরোধী কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও দেখা যাচ্ছে, এই এক মাসে জঙ্গি হামলা কমেনি তো এতটুকু, বরং চোখে পড়ার মত বেড়েছে। রমজানের সময় কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ ১০০ শতাংশ বেড়ে গিয়েছে। ১৬ মে থেকে ১১ জুনের মধ্যে ৬৬টি ছোট বড় জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে। রমজান শেষ হতেই কাশ্মীরে ভারতের তরফে ঘোষিত অস্ত্রবিরতি প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। টুইট করে রবিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

রমজানে উপত্যকায় রক্তক্ষয় রুখতে গত ১৭ মে কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান স্থগিত করে ভারত সরকার। জানানো হয়, রমজানে গুলি চালানো হবে না ভারতীয় বাহিনীর তরফে। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানায় জম্মু ও কাশ্মীরে বিজেপির জোটসঙ্গী পিডিপি ও বিরোধী ন্যাশনাল কনফারেন্স। তবে তাতেও উপত্যকায় রক্তপাত এড়ানো যায়নি। নিরাপত্তারক্ষীদের তরফে অস্ত্রবিরোধী সত্ত্বেও লাগাতার নাশকতা চালিয়ে গিয়েছে জঙ্গিরা। কখনো সীমান্তের ওপার থেকে উড়ে আসা গোলায় প্রাণ গিয়েছে ভারতীয় জওয়ানের। তারই সাম্প্রতিকতম নিদর্শন, রমজানের শেষে সাংবাদিক সুজাত বুখারি ও সেনার রাইফেলম্যান ঔরঙ্গজেবের হত্যা ।

এই অবস্থায় কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে কাশ্মীরে অস্ত্রবিরতির ভবিষ্যত্ কী হবে তা তখনও জানা যায়নি। রবিবার রাজনাথ টুইটারে লেখেন, ‘লাগাতার প্ররোচনা সত্ত্বেও রমজানে নিরাপত্তারক্ষীদের সংযত থাকার নির্দেশ দিয়েছিল সরকার। এবার ফের শুরু হবে জঙ্গি নিকেশ অভিযান।’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top