News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনে ধস, ১৮ জুন পর্যন্ত বাতিল সব ট্রেন
Image

পাহাড় লাইনে ধস, ১৮ জুন পর্যন্ত বাতিল সব ট্রেন

হাফলং (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও-সহ দক্ষিণ অসমের তিন জেলা (বরাক উপত্যকা) ও তার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের মানুষ আজ দ্বিতীয় দিন রেল ও সড়কপথে দেশের অনান্য অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। লাগাতার বর্ষণের জেরে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ধস নেমে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ওই পথে আগামী ১৮ জুন পর্যন্ত সব ট্রেন চলাচল বাতিল করে দিয়েছেন।
গত চার পাঁচ দিন থেকে লাগাতার বৃষ্টির দরুণ বৃহস্পতিবার ভোররাতে পাহাড় লাইনের ছয়টি স্থানে ধস নামে। তার পর রাতে আবার দামছড়া ও বান্দরখালের মধ্যবর্তী ১৩৩ কিলোমিটার অংশে ধস নামে। এতেই অনিশ্চিত হয়ে পড়ে রেল চলাচল। বিশেষ করে ফাইডিং-জাটিঙ্গা-লামপুর, দামছড়া-বান্দরখালের মধ্যবর্তী ১৩৩ কিলোমিটার অংশের ধসবিধ্বস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডিহাকুতে ৩ নম্বর সুড়ঙ্গের মুখে ধস নেমে বেশ কিছুটা ক্ষতি করেছে। তাছাড়া নিউহাফলং ও নিউজাটিঙ্গা-লামপুরের মধ্যে ৯ এবং ১০ নম্বর সুড়ঙ্গের ভিতরে পাহাড় থেকে নেমে আসা জলে ট্র্যাকের নীচের মাঠি-পাথর ধুয়ে নিয়ে গেছে। ফলে ট্র্যাকের ব্যাপক ক্ষতি হয়। একই অবস্থা নিউজাটিঙ্গা-লামপুরের। সেখানে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে রেললাইনের নীচের মাটি পাথর ধুয়ে মুছে চলে গেছ।
এদিকে ধস নামার পরই রেলকর্মীরা পাহাড় লাইনের বিধ্বস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত কাজ করে চলেছেন। তবে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ পাহাড় লাইনে সব ট্রেন আগামী ১৮ জুন নতুবা অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে। তবে শিলচর ও আগরতলা থেকে দূরপাল্লার ট্রেনগুলি গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে বলে রেল সূত্রে জানা গেছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলের জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন, লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের ধসবিধ্বস্ত এলাকাগুলিতে দ্রুতগতিতে সারাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন রেলকর্মীরা। তবে আগামী ১৮ জুন পর্যন্ত পাহাড় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top