News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে পুনরায় ধাক্কা খেল বিজেপি, জয়ানগর বিধানসভা আসনে জয়ী কংগ্রেস
Image

কর্ণাটকে পুনরায় ধাক্কা খেল বিজেপি, জয়ানগর বিধানসভা আসনে জয়ী কংগ্রেস

বেঙ্গালুরু, ১৩ জুন (হি.স.): কর্ণাটকে পুনরায় জোর ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি| কর্ণাটকের জয়ানগর বিধানসভা (বেঙ্গালুরু) আসনের উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে জয়ী হল কংগ্রেস| ৫৪,৪৫৭ ভোট পেয়ে জয়ানগর বিধানসভা উপনির্বাচনে জিতেছে কংগ্রেস| বিজেপির প্রাপ্ত ভোট ৫১,৫৬৮| বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জয়ানগর বিধানসভা আসনে প্রায় ৩,০০০ ভোটে পরাজিত হয়েছে বিজেপি|

বিজেপি প্রার্থী বি এন বিজয়কুমারের অকাল প্রয়াণের কারণে জয়ানগর আসনটিতে নির্বাচন স্থগিত ছিল| বিজেপির হয়ে ওই আসনে লড়েন বিজয়কুমারের ভাই বি এন প্রহ্লাদ| প্রতিদ্বন্দী ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা রামলিঙ্গ রেড্ডির কন্যা সৌম্য রেড্ডি| গত ১১ জয়ানগর বিধানসভা আসনে উপনির্বাচন হয়|জয়ানগর উপনির্বাচনে ভোট পড়ে ৫৫ শতাংশ| বুধবার ফলপ্রকাশ হওয়ার দেখা যায়, প্রায় ৩,০০০ ভোটে পরাজিত হয়েছে বিজেপি| গণনার শুরুতে অবশ্য এগিয়ে ছিল বিজেপি, কিন্তু চতুর্থ রাউন্ডের পর কংগ্রেস এগিয়ে যেতে থাকে| প্রসঙ্গত, জয়ানগরে প্রথমে প্রার্থী দিয়েছিল জনতা দল (এস)| কিন্তু, কংগ্রেসের সঙ্গে জোটের পর নিজেদের প্রার্থী তুলে নেন এইচ ডি কুমারস্বামী|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top