News Flash

  • Home
  • Uncategorized
  • পরমাণু নিরস্ত্রীকরণ করবে উত্তর কোরিয়া, বৈঠকের পর দাবি ডোনাল্ড ট্রাম্পের
Image

পরমাণু নিরস্ত্রীকরণ করবে উত্তর কোরিয়া, বৈঠকের পর দাবি ডোনাল্ড ট্রাম্পের

সিঙ্গাপুর, ১২ জুন (হি.স.) : পরমাণু বিতর্ক পেছনে ফেলে খুব শিগগিরই পরমাণু নিরস্ত্রীকরণ করবে উত্তর কোরিয়া। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিঙ্গাপুরে দুই রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন মুখোমুখি হন। এই ঐতিহাসিক বৈঠকের আগে করমর্দন করে সৌজন্যের বাতাবরণ তৈরি করেন দুই রাষ্ট্রনেতা। এক ঘণ্টার এই বৈঠক ‘খুব, খুব ভালো’ হয়েছে বলে দাবি ট্রাম্পের। আগামী দিনে আবারও তাঁরা বৈঠক করবেন বলেও জানিয়েছেন দুই রাষ্ট্রনায়ক।

ট্রাম্প-কিম বৈঠক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে। বৈঠকের আগের দিনটাও কার্যত চুপচাপই কাটান দুই রাষ্ট্রনায়ক। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সঙ্গী তথা মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও আশ্বাস দেন, উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের পথে হাঁটলে তাদের নিরাপত্তা সংক্রান্ত সব সহযোগিতা করবে আমেরিকা। এই আবহেই সিঙ্গাপুরের একটি হোটেলে বৈঠকে বসেন ট্রাম্প ও কিম। বৈঠকের টেবিলে বলে কিম বলেন, ‘এখানে আসার রাস্তাটা সহজ ছিল না। আমাদের এগোনোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পুরনো কিছু ঐতিহ্য ও অভ্যেস। তবে আমরা সেই সব বাধা কাটিয়ে আজ এখানে এসেছি।’
কিমের এই খোলামেলা মন্তব্যের সময়ই ট্রাম্পের মুখে শোনা যায় প্রতিশ্রুতির সুর। তিনি বলেন, ‘আমারা একটা দুর্দান্ত সম্পর্কের দিকে এগোচ্ছি, এতে কোনও সন্দেহ নেই।’ বৈঠক কেমন হল, সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘খুব ভাল। খুব খুব ভাল। ভালো সম্পর্ক হল। আমরা একসঙ্গে কাজ করে একটা বিরাট সমস্যা, বিরাট দ্বন্দ্বের সমাধান করব।’

প্রায় ৪০ মিনিট ওয়ান টু ওয়ান বৈঠকের পর দুই রাষ্ট্রনেতাকে পাশাপাশি ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপর তাঁরা ঢোকের আর একটি বৈঠকে, যেখানে অপেক্ষা করছিলেন দুই দেশের আধিকারিকরা। সেখানেই কিম বলেন, ‘আমার মনে হয় গোটা বিশ্ব এই মুহূর্তটা দেখছে। অনেকেই একে রূপকথা বা সায়ান্স ফিকশন মুভির একটি দৃশ্য বলে মনে করছে।’ বৈঠক শেষে এদিন একটি নথিতে স্বাক্ষর করেন ট্রাম্প ও কিম। বৈঠকের পর ট্রাম্প আশাপ্রকাশ করে বলেছেন, খুব শিগগিরই পরমাণু নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করবে উত্তর কোরিয়া।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top