News Flash

  • Home
  • Uncategorized
  • আরএসএস-এর মানহানি মামলা : রাহুলের বিরুদ্ধে চার্জগঠন
Image

আরএসএস-এর মানহানি মামলা : রাহুলের বিরুদ্ধে চার্জগঠন

থাণে (মহারাষ্ট্র), ১২ জুন (হি.স.): জাতীর জনক মহাত্মা গান্ধীকে হত্যায় জড়িত ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)| ২০১৪ সালে মহারাষ্ট্রের ভিওয়াণ্ডির একটি জনসভায় এমনই মন্তব্য করেছিলেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী| রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে ভিওয়াণ্ডির আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়| গত ২ মে ভিওয়াণ্ডি আদালত নির্দেশ দেয়, ১২ জুন আদালতে হাজির থাকতে হবে রাহুলকে, রেকর্ড করাতে হবে নিজের বয়ান| সেই মতো মঙ্গলবার বেলা ১১.১০ মিনিট নাগাদ ভিওয়াণ্ডি আদালতে হাজিরা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| আরএসএস কর্মীর আনা মানহানির মামলায় চার্জ গঠন করা হয়েছে সোনিয়া পুত্রের রাহুল গান্ধীর বিরুদ্ধে| ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে| এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ আগস্ট|
যদিও মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে রাহুল গান্ধী দাবি করেছেন, ‘তিনি নির্দোষ’| ভিওয়াণ্ডি আদালতের বিচারপতি এ আই শেখ-এর সম্মুখে রাহুল জানিয়েছেন, ‘আমি দোষী নই|’ এদিন বিচারক রাহুলকে জিজ্ঞাসা করেন, ‘অভিযোগকারী বলছে আপনি তাঁর দল আরএসএস-এর মানহানি করেছেন| এতে তাঁর এবং তাঁর দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে| আপনি কি তার কপি পেয়েছেন?’ এতে ইতিবাচক জবাব দিয়েছেন রাহুল| উল্লেখ্য, মামলাটি খারিজ করার আর্জি জানিয়ে এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন সোনিয়া পুত্র| ২০১৪ সালের ৬ মার্চ মহারাষ্ট্রের ভিওয়াণ্ডিতে নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘মহাত্মা গান্ধীকে খুন করেছে আরএসএস-এর লোকেরা|’ রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা করেন আরএসএস কর্মী রাজেশ কুন্তে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top