News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে সেনা-জঙ্গি গোলাগুলি, হত এনএসসিএন (আইএম) ক্যাডার
Image

অরুণাচল প্রদেশে সেনা-জঙ্গি গোলাগুলি, হত এনএসসিএন (আইএম) ক্যাডার

ইটানগর (অরুণাচল প্রদেশ), ২৭ মে (হি.স.) : অরুণাচল প্রদেশের লংডিং জেলার নিগনোবস্তিতে সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠী এনএসসিএন (আইএম)-এর সঙ্গে আসাম রাইফলসের ব্যাপক গোলাগুলিতে এক সশস্ত্র জঙ্গি ক্যাডার ধরাশায়ী হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
লংডিং জেলা পুলিশ কর্তৃপক্ষ এই তথ্য দিয়ে বলেছেন, গতকাল শনিবার বিকেলের দিকে নিগনোবস্তিতে জঙ্গি বিরোধী অভিযান চালান ১৪ নম্বর আসাম রাইফেলসের জওয়ানরা। সে সময় জঙ্গল থেকে অভিযানকারী সেনাবাহিনীকে লক্ষ্য করে অতর্কিত গুলি হামলা চালায় জঙ্গিরা। শুরু হয় গুলি বিনিময়। দফায় দফায় গুলি সংঘৰ্ষে এক জঙ্গি ক্যাডার ধরাশায়ী হয়ে যায়। বেশ কিছুক্ষণ জঙ্গিদের তরফ থেকে গুলিবর্ষণ বন্ধ থাকে। ধীরে ধীরে এগিয়ে যান সেনা জওয়ানরা।
তাঁরা রক্তাক্ত জঙ্গির মৃতদেহ তুলে নিয়ে আসেন। পরে তাকে এনএসসিএন (আইএম)-এর পানগাম গাংসা বলে শনাক্ত করা হয়। নিহত জঙ্গির কাছ থেকে একটি ৩.৫ এমএম পিস্তল, পাঁচ রাউন্ড সক্ৰিয় গুলি, হাতবোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, আসাম রাইফলস-এর সঙ্গে সংঘর্ষে উগ্ৰপন্থী সংগঠন এনএসসিএন (আইএম)-এর আরও তিন ক্যাডার ছিল। কিন্তু তারা গা ঢাকা দিয়েছে। তাদের ধরতে এখনও সেনা অভিযান চলছে বলে জানানো হয়েছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top