News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের শোচনীয় ফলে হতাশ বাম নেতারা
Image

পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের শোচনীয় ফলে হতাশ বাম নেতারা

কলকাতা, ২০ মে (হি.স.) : সদ্য শেষ হওয়া রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ৩০ শতাংশ আসনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ যদিও ওই ৩০ শতাংশ আসনেও শোচনীয় ফলাফল করেছে বামফ্রন্ট ৷ জেলা পরিষদের ৬২২ টির মধ্যে মাত্র একটি আসনে বামফ্রন্ট প্রার্থী জিতেছেন ৷ তাও সিপিএম প্রাথী নয়, জিতেছেন ফরওয়ার্ড ব্লক প্রাথী ৷ গ্রাম পঞ্চায়েতে প্রায় ১,৭০৯টি, পঞ্চায়েত সমিতিতে ১২৯টি আসন পেয়েছে বামফ্রন্ট ৷ আর তাতেই হতাশ প্রবীন বামপন্থী নেতারা ৷
প্রবীণ সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত বামফ্রন্টের ফলাফলকে ‘হতাশজনক’ বলে বর্ণনা করেছেন ৷ তাঁর কথায়, ‘ওটা ভোট ছিল না ৷ তৃণমূল গুন্ডামি করেছে ৷ বিজেপি প্রচুর টাকা ছড়িয়েছে ৷ তবে যাই হোক, বামফ্রন্টের ফলাফল হতাশজনক’৷ গণনার কারচুপি হোক বা শাসকদলের বেনজির সন্ত্রাস, বামদলগুলির নজির বিহীন খারাপ ফলাফলে হতাশা লুকিয়ে রাখতে পারেননি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ৷ প্রশ্ন উঠেছে, গণতন্ত্র যদি লুঠ হয়ে গিয়ে থাকে, লুঠেরাদের কেন আটকাতে পারলেন না বামকর্মী,সমর্থকরা ৷
উত্তর দিনাজপুরে জেলা পরিষদের একটি আসনে জিতেছে ফরওয়ার্ড ব্লক ৷ এই একটিই একমাত্র জেলা পরিষদের আসন, যেখানে বাম প্রার্থী জিতেছেন ৷ ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নরেন দের মতে, ‘এটা কোনও নির্বাচন ছিল না ৷ এখানে মানুষের মতামত প্রকাশিত হয়নি ৷ শুধুমাত্র শাসকের মতামত প্রকাশিত হয়েছে ৷ তবে এটা কোনও অজুহাত নয় ৷ বামফ্রন্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে হবে ৷ একটা ব্যাপার মানুষকে বোঝাতে হবে, বই, খাতা, সাইকেল দেওয়াটাই উন্নয়ন নয়’৷ তিনি আরও বলেন, ‘মেনে নিতে হবে, তৃণমূলের আসল চেহারাটা মানুষকে আমরা বুঝিয়ে দিতে পারিনি ৷ মানুষ তাই বিজেপিকেই বেশি করে বেছে নিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য ৷ তবে মনে রাখবেন, বামফ্রন্ট ঘুরে দাঁড়াবেই ৷ ভূমি সংস্কারের মাধ্যমে এ রাজ্যে উন্নয়নের সংজ্ঞা বদলেছিল বামফ্রন্ট ৷ বর্তমানে তৃণমূল যে উন্নয়ন দেখাচ্ছে, সেই সংজ্ঞাটাও বদলে যেতে বাধ্য’৷
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, ‘গণনার কারচুপিই বিপর্যয়ের কারণ’৷ তাঁর কথায়,’দেখলাম বিরোধীরা যাঁরা জিতেছেন, তাঁরা কেউ শংসাপত্র পেলেন না ৷ তার বদলে বেধড়ক মার হজম করতে হল ৷ কিছু জায়গায় গণনা কর্মীরাই ব্যালট পেপার নষ্ট করতে লাগলেন ৷ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গণনা তো অনেক জায়গায় হলই না ৷ তৃনমূল যা চেয়েছে তাই হয়েছে’৷ সুজন চক্রবর্তী বলেন, ‘কেউ ভাবতে পারেন, সারা রাজ্যে জেলা পরিষদে মাত্র একটি আসন পেয়েছে বামফ্রন্ট ৷ গণনার শুরু থেকেই শুনে আসছিলাম উত্তর ২৪ পরগণা এবং নদিয়ার জেলা পরিষদে এগিয়ে আছে বামফ্রন্ট ৷ কিন্তু গণনা কেন্দ্রে এমন কী হল, যে শেষ মুহূর্তে হেরে গেলেন আমাদের প্রার্থী ৷ রাজ্য জুড়ে গণনা কেন্দ্রগুলিতে যা হয়েছে তা সকলেই জানেন ৷ তবে মুখ্যমন্ত্রী বিরোধী শূন্য করতে চেয়েছিলেন ৷ তা হয়নি ৷ ৩০ শতাংশ আসনে তৃণমূল হেরেছে’৷ কিন্তু এই ৩০ শতাংশ আসনে বামেদের ফল শোচনীয় কেন, সেই প্রশ্নও উঠে এসেছে ৷ বিজেপির উত্থানই এর মূল কারন বলে প্রবীন বাম নেতারা মনে করছেন ৷
আরএসপি-র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামীর মতে, ‘এই হতাশা থেকে বামদলগুলিকে বেরিয়ে আসতে হবে ৷ টাকার থলি হাতে বসে আছে বিজেপি ৷ আরএসএস মানুষকে বোঝাতে চেষ্টা করছে, একমাত্র হিন্দুদের স্বার্থ তারাই রক্ষা করতে পারে ৷ ধর্মীয় মেরুকরণই তাদের অস্ত্র’৷ ক্ষিতি গোস্বামীর স্বীকারক্তি, ‘তৃণমূলের সন্ত্রাস, কমিশনের মেরুদণ্ডহীনতা, ভোট গণনায় কারচুপি সত্ত্বেও আমাদের স্বীকার করতে হবে যে, আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছনোর দরকার ৷ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে’৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top