News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম পাহাড়ে খাদ্যের জন্য হাহাকার, আন্দোলনে নামছে গণমুক্তি পরিষদ
Image

গ্রাম পাহাড়ে খাদ্যের জন্য হাহাকার, আন্দোলনে নামছে গণমুক্তি পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷৷ গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের জন্য হাহাকার শুরু হয়েছে৷ এরই প্রতিবাদে আন্দোলনে নামছে গণমুক্তি

শুক্রবার গণমুক্তি পরিষদের সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷

পরিষদ৷ শুক্রবার পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ এবিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মার বক্তব্য, নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্যে গ্রাম পাহাড়ে মানুষের এমন করুন দশা হবে তা কখনও ভাবেনি৷ তাই এর বিরুদ্ধে সাড়া রাজ্যেই প্রতিবাদ দেখাবে গণমুক্তি পরিষদ৷ এদিকে, নির্বাচনে ভরাডুবিতে গণমুক্তি পরিষদের যে ধবংস নেমেছে তা সাময়িক বলে দাবি করেন রাধাচরণ৷ তাঁর কথায়, উপজাতি এলাকায় ৪৭ শতাংশ ভোট পেয়েছে বামফ্রন্ট৷ তাই, পাহাড়ে গণমুক্তি পরিষদের নির্বাচনে ধবংস নেমেছে এমনটা মনে করার কোনও সুযোগ নেই৷

রাধাচরণের বক্তব্য, নির্বাচনোত্তর যে সন্ত্রাস শুরু হয়েছিল তা এখন কিছুটা কমলেও ধরন পাল্টায়নি৷ শুধু তাই নয়, গ্রাম পাহাড়ে এক ভয়ংকর অচলাবস্থা কায়েম হয়েছে৷ কাজ ও খাদ্যের অভাব ভয়ংকর ভাবে দেখা দিয়েছে৷ তাঁর যুক্তি, রেশনিং ব্যবস্থা ভেঙে পড়েছে৷ কোথাও ইন্টারনেটে সমস্যা হচ্ছে, কোথাও বা আঙ্গুলের ছাপ মিলছে না৷ ফলে, উপজাতি জনপদে মানুষ রেশন তুলতে পারছেন না৷ শুধু তাই নয়, ভিলেজ কমিটি এবং ব্লক এডভাইজারি কমিটিগুলি পঙ্গু হয়ে রয়েছে, তাই মানুষ কাজ পাচ্ছেন না৷ এই পরিস্থিতির জন্য রাধাচরণ বিজেপি – আইপিএফটি জোট সরকারকেই দায়ি করেছেন৷ তাঁর কথায়, নীতিহীন ভাবে চেয়ারম্যান নিয়োগের ফলেই বিএসি গুলিতে অচলাবস্থা দেখা দিয়েছে৷ তাঁর কটাক্ষ, কে কার  আগে দখল নেবে সেজন্য ধরণা, অবরোধ এমনকি বনধও রাজ্যে পালিত হচ্ছে৷ তিনি বিজেপিকে মাধ্যম করে আইপিএফটির দিকে অভিযোগের আঙ্গুল তুলে দাবি করেন, দুই শরিক দলের বিবাদে ব্লক গুলিতে অচলাবস্থা দেখা দিয়েছে৷

এদিকে প্রাক্তন বন মন্ত্রী নরেশ জমাতিয়ার বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে কাজ ও খাদ্যের অভাব হওয়া খুবই স্বাভাবিক৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলে ২৫ থেকে ৩০ রকম বিভিন্ন দপ্তর থেকে কাজ হতো৷ রাজ্যর মানুষ সেই কাজ করে অর্থ উপার্জন করতেন৷ কিন্তু এখন সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে৷ জাইকা, আইজিডিসি সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হয়তো বা জাইকা প্রকল্পের কাজ আর কখনই এ রাজ্যে শুরু হবে না৷ সম্প্রতি জাইকা প্রকল্পের ৬২৬ জন কর্মীকে ছাঁটাই করেছে রাজ্য সরকার৷ তাঁর দাবি, এই প্রকল্পের সাথে ৩৬০০ হাজার পরিবার যুক্ত ছিল৷ তারা এখন দুশ্চিন্তায় পড়েছেন৷ তাঁর কথায়, রাজ্যে অনাহার, দুর্ভিক্ষের পূর্বাভাস পাচ্ছি৷

রাজ্যে যে অচলাবস্থা কায়েম হয়েছে তারই প্রতিবাদে মে এবং জুনে ব্লক ও মহকুমা অফিসগুলিতে প্রতিনিধি মূলক গণধর্ণা এবং গণ ডেপুটেশন দেওয়া হবে৷ গণমুক্তি পরিষদ এই অচলাবস্থা দূর করার জন্য রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ দেবে, বলেন রাধাচরণ দেববর্মা৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top