News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রীর শ্লীলতাহানি আমবাসায়, মামলা হতেই পালাল শিক্ষক
Image

ছাত্রীর শ্লীলতাহানি আমবাসায়, মামলা হতেই পালাল শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ নাবালিকার শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষক পলাতক৷ তাঁকে ধরার জন্য পুলিশের সকল চেষ্টা এখনও ব্যর্থ৷ ধারণা করা হচ্ছে, অভিযুক্ত তাঁর নিজের রাজ্যে পালিয়ে গিয়েছে৷ মূলত ওড়িশার বাসিন্দা তথা শিক্ষক সুরশে চন্দ্র দাস এক সময় আমবাসাস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ছিলেন৷ কিন্তু, নিজের দোষে চাকরি হারাতে হয়েছে তাঁকে৷ কিন্তু, তাতেও শিক্ষা হয়নি তাঁর৷ চাকরি চলে যাওয়ার পর আমবাসায় বাড়ি ভাড়া করে প্রাইভেট টিউশন করতেন৷ বেশ ভালোই চলছিল৷ হঠাৎ অভিযুক্ত সুরেশবাবু পুরনো চরিত্রে ফিরে যান৷ অভিযোগ উঠেছে, তিনি নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেন৷ জানা গিয়েছে, প্রাইভেট পড়তে যাওয়ার পর ছাত্রীটিকে শ্লীলতাহানি করেন এবং কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেন৷ এই ঘটনার পর মেয়েটি তার মাকে বিষয়টি জানায়৷ এরপর ছাত্রীর মা আমবাসা থানায় মামলা দায়ের করেন ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে৷ পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা নিয়েছে৷ মামলার নম্বর ২১/১৮৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৫৪/৫০৬ ধারা মোতাবেক৷ সেই সাথে মামলায় যুক্ত করা হয়েছে পকসো আইনের ৮ নং ধারা৷ মামলা হতেই অভিযুক্ত শিক্ষক পালিয়ে গা ঢাকা দিয়েছেন বলে খবর মিলেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top