News Flash

  • Home
  • Uncategorized
  • ফের শহরে উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হল আরও কিছু পার্টি অফিস ,প্রশাসনের বিরুদ্ধে আইনী পথে হাটবে কংগ্রেস
Image

ফের শহরে উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হল আরও কিছু পার্টি অফিস ,প্রশাসনের বিরুদ্ধে আইনী পথে হাটবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ দুদিন বিরতির পর আবার রাজ্য প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে৷ গুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের অবৈধ কার্যালয়৷ রাজধানী আগরতলার মঠ চৌমুহনী এবং আশ্রম চৌমুহনীর এলাকায় রবিবার ভোর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উচ্ছেদ অভিযান শুরু হয়৷ জাতীয় সড়ক সংলগ্ণ মঠ চৌমুহনীর কংগ্রেস ভবন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সহকারী জমিতে রাজপথের বাড়ি গুলিকে ড্রজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়৷ ভোরে সমগ্র এলাকাকে নাকাবন্দী করে দেওয়া হয়৷ যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেওয়া হয়৷ এরপর সমগ্র এলাকাটিকে ঘিরে রেখে শুরুহয় উচ্ছেদ প্রক্রিয়া৷ কিছুক্ষণের মধ্যেই এই উচ্ছেদ অভিযান আশ্রম চৌমুহনী এলা- কাতেওসম্প্রসারিত হয়৷ ঝাড়ের গতিতে একের পর এক পার্টি অফিস ভেঙ্গে দেওয়া হয়৷ একেই সঙ্গে তুলে নেওয়া হতে থাকে স্তূপীভূত ধবংসাবশেষ৷ উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন৷ পুলিশ ছাড়াও আধাসামরিক বাহিনীর জওয়ানদেরও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পথে নামানো হয়৷ ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলগুলির তরফে এই সরকারী উচ্ছেদ অভিযানে বিরোধিতা করা হলেও, গণতন্ত্র বিপর্যন্ত বলে উল্লেখ করা হলেও সাধারণ মানুষ এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাচ্ছে৷ শনিবার সন্ধ্যার পর চন্দ্রপুরের স্থানীয় জনগণ রাজপথের ধারের একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকা অবৈধ গর ভেঙ্গে গিয়েছে৷ গ্রন্থাগারের নামে এই বাড়িটিতে অসামাজিক কাজ হত বলে এলাকাবাসীদের অভিযোগ৷ রবিবারের সরকারী উচ্ছেদ অভিযানে স্থানীয় জনগণের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে৷
এদিকে, বিকালে প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় অভিযোগ করেছে রাজ্য সরকার পার্টি অফিস উচ্ছেদের যে অভিযান শুরু করেছে তার বিরুদ্ধে কংগ্রেস আইনের দ্বারস্থ হবে৷ চল্লিশ বছরেরও পুরনো পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে৷ যেখানে খাস জমিতে পার্টি অফিস গড়ে তোলা হয়েছে তার পাশেই পুর নিগমের ওয়ার্ড অফিস রয়েছে মঠচৌমুহনীতে৷ প্রশাসন যদি খাস জমি পুণরুদ্ধারে এই অভিযান চালিয়ে থাকে তাহলে পুর নিগমের ওয়ার্ড অফিসটিও ভাঙতে হবে৷ কিন্তু, প্রশাসন তা করেনি৷ কংগ্রেস ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে৷ গোপাল রায় জানিয়েছেন, খুব শীঘ্রই কংগ্রেস রাজ্যের বিজেপি সরকার তথা প্রশাসনের বিরুদ্ধে আইনী পথে হাটবে৷ সাত দিনের নোটি দিয়ে প্রশাসন চল্লিশ বছরের পুরনো কংগ্রেস ভবন ভেঙ্গে দিয়েছে সেটা অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে রাজ্য সরকার, মন্তব্য করেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top