News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিশঙ্কুর কোনও সম্ভাবনা নেই, সরকার গড়বে বিজেপি দাবি ইয়েদুরাপ্পার
Image

ত্রিশঙ্কুর কোনও সম্ভাবনা নেই, সরকার গড়বে বিজেপি দাবি ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : ১২৫ থেকে ১৩০ এর বেশি আসনে বিজেপি জিতবে। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরই এমনই বললেন কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা। এদিন তিনি বলেন, ১২৫ থেকে ১৩০ এর বেশি আসনে বিজেপি জিতবে। কংগ্রেস ৭০টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জেডি(এস) ২৫টি আসন পাবে। নীরবে গোটা রাজ্যজুড়ে বিজেপির শক্তিশালী ঢেউ উঠেছে। সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের প্রতি জনগণের ক্ষোভ রয়েছে। প্রধানমন্ত্রী এবং অমিত শাহর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। প্রত্যেকেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার ব্যাপারে আশাবাদী। সরকার গঠন করার ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত। কংগ্রেস এই নির্বাচন হারছে। ত্রিশঙ্কু হওয়ার কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, জেডি(এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এদিন জানিয়েছেন, গ্রহণ বা বর্জন নিয়ে আমি চিন্তিত নই। ১৫ মে পর্যন্ত অপেক্ষা করুন। ওইদিনই সত্যিটা জানা যাবে।
প্রসঙ্গত, ১২ মে কর্ণাটকে ২২২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের ৫৮৫৪৬ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ২০১৩র বিধানসভা নির্বাচনের তুলনায় ১.৪ শতাংশ ভোট কম পড়েছে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১৫ মে ভোট গণনা।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top