News Flash

  • Home
  • Uncategorized
  • অাইপিএলে হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল চেন্নাই
Image

অাইপিএলে হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল চেন্নাই

পুণে, ১৩ মে (হি.স.) : একাদশতম অাইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। শিখর ধবনের দুর্দান্ত ইনিংসের পাল্টা অম্বাতি রায়াডুর অপরাজিত শতরানের সুবাদে আইপিএলের সুপার সানডের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল চেন্নাই। এই ম্যাচে হেরেও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে থাকল হায়দরাবাদ। অার দ্বিতীয় স্থানে থাকল চেন্নাই।
রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান এবং কেন উইলিয়ামসনের অনবদ্য পার্টনারশিপে রবিবার ৪৯ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন সানরাইজার্স ওপেনার শিখর ধাওয়ান। অন্যদিকে, তুলনামূলক শান্ত ব্যাটিং দেখতে পাওয়া যায় কেন উইলিয়ামসনের। তিনি ৩৯ বলে ৫১ রান করেন। দ্বিতীয় উইকেটে তাঁরা ১২৩ রান তোলেন। আর নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ তোলে ১৭৯-৪ রান। শার্দুল ঠাকুর জোড়া উইকেট নেন। রায়াডুর অপরাজিত ১০০ ও শেন ওয়াটসনের ৫৭ রানের সুবাদে সহজেই বিপক্ষের রান টপকে যায় চেন্নাই। ধোনি ২০ রানে অপরাজিত থাকেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top