News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনার প্রতিশ্রুতিতে মঠচৌমুহনীতে কং অবরোধ প্রত্যাহার, আলোচনা ছাড়া উচ্ছেদ হলে ত্রিপুরা স্তব্ধ করে দেয়ার হুমকি দিল কংগ্রেস
Image

আলোচনার প্রতিশ্রুতিতে মঠচৌমুহনীতে কং অবরোধ প্রত্যাহার, আলোচনা ছাড়া উচ্ছেদ হলে ত্রিপুরা স্তব্ধ করে দেয়ার হুমকি দিল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ রাজ্যে সরকারী জমি দখল করে গড়ে তোলা পার্টি অফিসগুলি গুড়িয়ে দিচ্ছে প্রশাসন৷ তাই, আলোচনা ছাড়া

শুক্রবার আগরতলায় মঠচৌমুহনীতে কংগ্রেসের উদ্যোগে পথ অবরোধ আন্দোলন৷ ছবি নিজস্ব৷

উচ্ছেদ হলে ত্রিপুরা স্তব্দ করে দেওয়া হুমকি দিয়েছে কংগ্রেস৷ এই ইস্যুতে শুক্রবার মঠচৌমুহনীতে পথ অবরোধও করেছে কংগ্রেস৷ এদিন সাংবাদিক সম্মলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা জানিয়েছেন, শনিবার সদর মহকুমা প্রশাসনের সাথে পার্টি অফিস উচ্ছেদ ইস্যুতে আলোচনা হবে৷ এই প্রতিশ্রুতিতেই এদিন অবরোধ প্রতাহ্যার করা হয়েছে৷ সাথে যোগ করেন, রাজ্যে অরাজকতা এবং অপশাসনের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস আগামী ১৭মে বৈঠক করবে৷ ওই দিন আগরতলায় প্রদেশ কংগ্রেস আক্রোশ র্যালি সংগঠিত করবে৷

বীরজিৎবাবুর কথায়, বিরোধীদলের রাজনীতি করার যেমন অধিকার রয়েছে তেমনিই পার্টি অফিস গড়ে তোলাও গণতন্ত্রেরই অঙ্গ৷ কংগ্রেস দেশে একটি প্রাচীন দল৷ স্বাভাবিক ভাবেই রাজ্যেও প্রাচীন দল হিসেবে পরিচিত কংগ্রেস৷ ফলে, এ  রাজ্যে কংগ্রেসের এবং তার শাখা সংগঠনের বহু পুরানো অফিসঘর রয়েছে৷ ওই পুরোনো অফিসেও উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে৷ তাঁর বক্তব্য, জমির নথিঁতে গড়মিল থাকতেই পারে৷ কিন্তু আত্মপক্ষ সমর্থন ছাড়াই উচ্ছেদ অভিযান রাজ্য সরকারের স্বৈরাচারি সিদ্ধান্তের পরিচয় দিচ্ছে৷ তাঁর কথায়, জমির নথিঁ সংশোধনেরও আইন রয়েছে৷ কিন্তু সেই পথে না হেঁটে বিরোধীদলের সাথে কোনও আলোচনা ছাড়াই পার্টি অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে৷ এরই প্রতিবাদে এদিন মঠচোমুহনীতে কংগ্রেস অবরোধ করেছে বলে জানান বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা অবরোধের পর ডিসিএম এই ইস্যুতে আলোচনার প্রতিশ্রুতি দেন৷ শনিবার সদর মহকুমা শাসকের অফিসে এ বিষয়ে আলোচনা হবে৷ তিনি হুমকির সুরে জানান, আলোচনা ছাড়া কংগ্রেসের কোন পার্টি অফিস উচ্ছেদ হলে ত্রিপুরা স্তব্ধ করে দেওয়া হবে৷ প্রয়োজনে রক্ত দিয়ে উচ্ছেদ অভিযান আটকানো হবে৷

বীরজিৎবাবু এদিন বলেন, অতীতেও উন্নয়নের জন্য বহু বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে৷ কিন্তু উচ্ছেদ অভিযানের পূর্বে ঐ পরিবারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হতো৷ কিন্তু হাওড়ার পারে ১৩ বস্তিবাসী পরিবারকে বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদের নোটিশ ধরিয়েছে জেলা প্রশাসন৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অমানবিক বলে বিঁধেছেন বীরজিৎ সিনহা৷ তাঁর কথায়, নতুন সরকারের জমানায় রাজ্যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে৷ তিস্তর পঞ্চায়েত সহ নির্বাচিত সংস্থাগুলিতে জোর করে পদত্যাগ করানো হচ্ছে৷ গ্রামেগঞ্জে অচলাবস্থা দেখা দিয়েছে৷ তাঁর কটাক্ষ, পূর্বতন সরকারের আমলে রাজনৈতিক কারনে অর্থনৈতিক অবরোধ করা হয়েছিল বলে ভেবেছিলাম৷ কিন্তু এখন কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার হওয়া সত্বেও গ্রামেগঞ্জে হাহাকার মেনে নেওয়া যায়না৷ তিনি বিদ্রুপ করে বলেন, সম্প্রতি শরিক দলেও বিবাদ দেখা দিয়েছে৷ তাঁদের মধ্যে ঝামেলার কারণে রাস্তা অবরোধ হয়েছে৷ তাঁর দাবি, রাজ্যে এক অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে৷ এজন্যই কংগ্রেস আক্রোশ র্যালির সিদ্ধান্ত নিয়েছে৷

কংগ্রেস মুখ্যপাত্র তাপস দের কথায়, বর্তমান সরকার জনস্বার্থ বিরোধী কাজ করছে৷ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক গোপাল রায়ের বক্তব্য, বর্তমান সরকারের শাসন ইংরেজ আমলের রাজত্বকেও হার মানাচ্ছে৷

এদিকে, বিশালগড় কংগ্রেসের পার্টি অফিস ভাঙ্গার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সভা করল কংগ্রেস৷ দলের স্থানীয় নেতা জয়দুল হোসেনের নেতৃত্বে হয় এই বিক্ষোভ মিছিল৷ মিছিলে অংশ নেয় শতাধিক কর্মী সমর্থক৷ মিছিলটি দুর্গানগর বাজার পরিক্রমা করে শেষ পথসভায় মিলিত হয়৷ শুক্রবার বিকাল তিনটায় শুরু হয় মিছিল৷ সভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা তথা আইনজীবী জয়দুল হুসেন, ব্লক যুব কংগ্রেস সভাপতি জেমস হক এবং জেলা কংগ্রেস নেতা সুধীর দেবনাথ৷ কংগ্রেস নেতা জয়দুল হুসেন বলেন অগণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে গিয়ে দুর্গানগর কংগ্রেস ভবনটি ভাঙ্গা হয়েছে৷ তবে প্রশাসন জানায়, পার্টি অফিসগুলি ভাঙ্গার আগে দলীয় নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে৷ অবশেষে বাধ্য হয়ে প্রশাসন হস্তক্ষেপ করেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top