News Flash

  • Home
  • Uncategorized
  • ককবরকের পরিবর্তে হিন্দিতে সংবাদ, সরকারী প্রস্তাবের তীব্র প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের
Image

ককবরকের পরিবর্তে হিন্দিতে সংবাদ, সরকারী প্রস্তাবের তীব্র প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ সংবাদের মাধ্যম হিসেবে ককবরক ভাষাকে ব্যবহারের বদলে হিন্দি ভাষা ব্যবহারে তথ্য ও সংসৃকতি দপ্তরের কমিটির প্রস্তাবে তীব্র আপত্তি ও নিন্দা জানিয়েছে প্রদেশ কংগ্রেস এসটি সেল৷ এই প্রস্তাব ককবরক ভাষাকে চরম অপমান করেছে বলে সেল অভিযোগ করেছে৷ তাই, অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার করা হোক, এসটি সেল এই দাবি জানিয়েছে৷ নতুবা, বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন সেলের নেতৃবৃন্দ৷

এদিন প্রদেশ কংগ্রেস এসটি সেলের সাধারণ সম্পাদক দীনেশ দেববর্মা ককবরক ভাষাকে অপমানের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন৷ সাথে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন৷

শনিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস এসটি সেলের চেয়ামর্যান সচিত্র দেববর্মা বলেন, গত ৬ এপ্রিল তথ্য ও সংসৃকতি দপ্তরের একটি কমিটি বৈঠকে প্রস্তাব দিয়েছে, সংবাদ সরবরাহের ক্ষেত্রে ককবরক ভাষাকে ব্যবহারের বদলে হিন্দি ভাষা ব্যবহার করা হোক৷ তাতে, জাতীয়তাবাদ প্রচার হবে এবং বহিরাজ্যে এই সংবাদ সহজে ব্যবহার করা যাবে৷ এই প্রস্তাবের বিষয়ে সচিত্রবাবুর বক্তব্য, হিন্দি ভাষাকে আমরা সম্মান করি৷ কিন্তু, ককবরক ভাষার পরিবর্তে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না৷ ককবরক ভাষার সাথে হিন্দি ভাষা যুক্ত করা হলে তাতে কোন আপত্তি নেই, বলেন সচিত্রবাবু৷ ককবরক ভাষার পরিবর্তে হিন্দি ভাষার ব্যবহারের প্রস্তাবে তীব্র আপত্তি ও নিন্দা জানান তিনি৷

তাঁর কথায়, ককবরক ভাষা নিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকারের ভূমিকা যথেষ্ট নিন্দনীয়৷ তিনি ক্ষোভের সুরে বলেন, পূর্বতন সরকারের আমলেও ককবরক ভাষা নানাভাবে উপেক্ষিত ছিল৷ বর্তমান সরকারের আমলেও এর ব্যতিক্রমী কিছুই দেখা যাচ্ছে না৷ এদিন তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ককবরক ভাষার পরিবর্তে হিন্দি ভাষা ব্যবহারের প্রস্তাব প্রত্যাহার না করা হলে প্রদেশ কংগ্রেস এসটি সেল বৃহত্তর আন্দোলনে নামবে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, এই ইস্যুতে আইপিএফটি’র এখনই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা উচিৎ৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top