News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডনে ব্যাডমিন্টনের আন্তর্জাতিক টুনামেন্ট জয়ে আত্মবিশ্বাসী সাইনা
Image

লন্ডনে ব্যাডমিন্টনের আন্তর্জাতিক টুনামেন্ট জয়ে আত্মবিশ্বাসী সাইনা

নয়াদিল্লি, ৬ মে (হি.স.) : গোল্ডগোস্ট কমনওয়েলথ গেমসে অনবদ্য পারফর্মের পর এবার ‘ইংরেজ সাম্রাজ্যের’ উপর জয় পাওয়ার ব্যাপার আত্মবিশ্বাসের সুর সাইনার গলায়৷ সাইনা নেওয়াল এবং পিভি সিন্ধু ভারতের এই দুই তারকা শাটলারের অন্যতম বড় বাধা হলেন চিনা প্রতিদ্বন্দ্বী তাই তুজ ইং৷ ব্যাডমিন্টনের আন্তর্জাতিক টুনামেন্টগুলির ফাইনাল কিংবা সেমিফাইনালের মুখোমুখিতে বিশ্বের এক নম্বর বাছাইয়ের কাছে বারবারই থামতে হয়েছে সাইনাদের৷ তবে এবার ‘ইংরেজ সাম্রাজ্যের’ উপর জয় পাওয়ার ব্যাপার আত্মবিশ্বাসী সাইনা৷
গোল্ডগোস্ট কমনওয়েলথ গেমসে অনবদ্য পারফর্ম করে সোনা জিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টনে কামব্যাক করেছেন সাইনা৷ দারুণ ফর্মে থাকলেও গত এপ্রিলে এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াইয়ে সাইনাকে ২৭-২৫ এবং ২১-১৯ গেমে হারান বিশ্বের এক নম্বর তাই তুজ ইং৷ এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াই হারলেও চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ জেতা নিয়ে আত্মবিশ্বাসী সাইনা জানান, ‘আমার মনে হয় শেষের দুটো পয়েন্টই পার্থক্য গড়ে দিয়েছে৷ যেখানে তুজ অনেক বেশি আক্রমণাত্মক ছিল৷ দুটো গেমেই একই জিনিস ঘটেছে৷ দুটো গেমই শুরুতে আমি লিড করছিলাম৷ আমার আরও সতর্ক থাকা উচিৎ ছিল৷’

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top