News Flash

  • Home
  • Uncategorized
  • বিশেষ মর্যাদার দাবিতে বনধ পালন, বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের স্বাভাবিক জনজীবন
Image

বিশেষ মর্যাদার দাবিতে বনধ পালন, বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের স্বাভাবিক জনজীবন

অমরাবতী, ১৬ এপ্রিল (হি.স.) : বিশেষ মর্যাদার দাবিতে সোমবার রাজ্যজুড়ে বনধের জেরে জনজীবন ব্যহত অন্ধ্রপ্রদেশে। কেন্দ্রীয় সরকারের কাছে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবির জেরে বনধের ডাক দিয়েছিল অন্ধ্রপ্রদেশে প্রাতেকা হোদা সাধনা সমিতি। রাজ্যের বিরোধীদলগুলির মধ্যে ওয়াইএসআর কংগ্রেস পার্টি, কংগ্রেস এবং বিভিন্ন বামদলগুলি এই বনধকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে রাজ্যের শাসকদল তেলেগু দেশম পার্টি এই বনধের বিরোধীতা করেছে।
এই বনধের জেরে তিরুপতির বাস স্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেয় বনধ সমর্থনকারীরা। গোটা বাসটি আগুনে ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে দমকল গিয়ে আগুন নেভায়। পশ্চিম গোদাবরীতে এদিন ভোরে সরকারী বাস ডিপোর সামনে বিক্ষোভ দেখায় বনধ সমর্থনকারীরা। রাজ্যের বিভিন্ন জেলায় পথ আটকে অবরোধে বসে পড়েন প্রাতেকা হোদা সাধনা সমিতির কর্মীরা।
বনধের সমর্থনে এদিন বিশাল মিছিলের আয়োজন করে রাজ্যের একাধিক বামদলগুলি। বনধের কারণে এদিন রাস্তাঘাট ফাঁকাই ছিল। অন্যান্য দিনের তুলনায় এদিন কম যান চলাচল রাস্তায় করেছে। জনজীবন স্বাভাবিক রাখতে এবং বনধের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু তবুও বনধের মোকাবিলায় ব্যর্থ হয়েছে প্রশাসন। এদিন রাজ্যের ১৬ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বামদলগুলি। যার জেরে বহু পণ্যবাহী ট্রাক আটকে যায়। অন্যদিকে কর্ণাটকের রাজ্য ভূতল পরিবহন নিগমের বাসগুলি আজ শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী এলাকা অবধি পরিষেবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মনাশা বনধের জেরে বহু মানুষ নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছতে পারেনি। রাজ্যের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে তেলেগু দেশম পার্টি, দিল্লির বুকে লাগাতার অনশ্ন চালিয়ে গিয়েছে ওয়াইএসআর কংগ্রেস। এবার বনধের ফের একবার জোরালো রাজ্যের বিশেষ মর্যাদার প্রসঙ্গটি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top