News Flash

  • Home
  • Uncategorized
  • ১২৭ তম জন্মবার্ষিকী বি আর আম্বেদকরের, শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
Image

১২৭ তম জন্মবার্ষিকী বি আর আম্বেদকরের, শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): জন্মবার্ষিকীতে ভারতীয় সংবিধানের প্রণেতা তথা দলিত আইকন ভীমরাও রামজি আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৯১ সালের ১৪ এপ্রিল মহোও-তে (বর্তমানে মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেছিলেন বি আর আম্বেদকর| তিনি ‘বাবাসাহেব’ নামেই সর্বাধিক পরিচিত| শনিবার বি আর আম্বেদকরের ১২৭ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আম্বেদকর জয়ন্তীতে শুভেচ্ছা| পুজ্য বাবাসাহেব সমাজের লক্ষ লক্ষ দরিদ্র ও প্রান্তিক সম্প্রদায়ের মানুষের মনে আশা জুগিয়েছিলেন| ভারতীয় সংবিধান প্রণয়নে তাঁর প্রচেষ্টার জন্য আমরা সর্বদাই তাঁর কাছে ঋণী থাকব|’ পাশাপাশি হিন্দিতেও টুইট করেছেন প্রধানমন্ত্রী| মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আম্বেদকর জয়ন্তীতে প্রত্যেক দেশবাসীকে শুভেচ্ছা| জয় ভীম|’
ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর নিজের গোটা জীবনটাই গরীব ও দলিত শ্রেণীর মানুষের উন্নয়নের স্বার্থে উত্সর্গ করেছিলেন| অম্বেদকরের জন্মদিনে তাঁকে স্মরণ করে ‘জয় ভীম’ বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী| এদিন পার্লামেন্ট হাউসে ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং কংগ্রেস সভাপতি রাহলি গান্ধী সহ অন্যান্যরা|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top