News Flash

  • Home
  • Uncategorized
  • রাজৌরিতে এলওসি বরাবর পাক হামলা, যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত
Image

রাজৌরিতে এলওসি বরাবর পাক হামলা, যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত

জম্মু, ১৪ এপ্রিল (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| শনিবার সকাল ৮.৩০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও জনবসতি পূর্ণ এলাকা লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনবাহিনী| নিয়ন্ত্রণ রেখার ওপার ধেয়ে আসা হামলার যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাকিস্তানি হামলার ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শনিবার সকাল ৮.৩০ মিনিট থেকে রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ভবানি এলাকায় ছোট ও মাঝারি আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা| পাক হামলায় আতঙ্কিত হয়ে পড়েন ভবানি এলাকার বাসিন্দারা|

উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর বহুবার হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী| বারবার পাক হামলায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে ১৫ জন হলেন নিরাপত্তা রক্ষী|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top