News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি চুরি করে শেষরক্ষা হয়নি কৈলাসহরের যুবক আসামের জেলে
Image

গাড়ি চুরি করে শেষরক্ষা হয়নি কৈলাসহরের যুবক আসামের জেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ ত্রিপুরা সীমান্তবর্তী অসমের চোরাইবাড়ি এলাকা থেকে গাড়ি চুরি করে পালিয়ে শেষরক্ষা হয়নি চোরের৷ বাজারিছড়া পুলিশের তাৎক্ষনিক অভিযানে হাতিখিরা এলাকায় বমাল ধরা পড়ে গিয়ে কৈলাসহরের বাসিন্দা চোরের ঠাঁই হয়েছে করিমঞ্জ জেলা কারাগারে৷
ঘটনা বৃহস্পতিবার বিকেলের দিকে ঘটেছে বাজারিছড়া থানার অন্তর্গত চোরাইবাড়ি এলাকার শুকনাছড়া নামের এক জায়গায়৷ বাজারিছড়ার ওসি গৌতম দাসের কাছে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত কাজে ধর্মনগেরর বাসিন্দা জনৈক প্রশান্তকুমার নাথ তার স্ত্রী মুন্না নাথকে নিয়ে তাদের টিআর ০৫ বি ০৫৫০ নম্বরের অ্যাল্টো এলএক্সআই কারে করে পাথারকান্দি আসছিলেন৷ বিকেল প্রায় চারটে নাগাদ তারা চোরাইবাড়ি এলাকার শুকনাছড়ার আট নম্বর জাতীয় সড়কের পাশে খানিক সময় বিশ্রাম করতে লাগোয়া ছোট্ট ধাবায় ঢোকেন৷ সেখানে সামান্য জলপানের অর্ডার দিয়ে পতি-পত্নী চেয়ারে বসেন৷
সেই ধাবায় বসেছিল এক গাড়িচোর৷ সে সুযোগ বোঝে চালকের আসনে বসে তড়িঘড়ি অ্যাল্টোয় স্টার্ট দিয়ে দুরন্ত গতিতে পালিয়ে যায়৷ চোখের সামনে গাড়ি নিয়ে পালাতে দেখে তৎক্ষনাৎ গাড়ি মালিক প্রশান্ত নাথ পুলিশে জানান৷ খবর পেয়েই সঙ্গে সঙ্গে জাতীয় সড়ক ও পার্শ্ববর্তী এলাকার চারদিকে নাকাবন্দি গড়ে তুলে পুলিশ৷ অবশেষে প্রায় তিন ঘণ্টাজোড়া তল্লাশি অভিযানের অবসান ঘটে সন্ধ্যারাত প্রায় রাত সাতটা নাগাদ৷ চোর সমেত অ্যাল্টো গাড়িকে লোয়াইরপোয়া এলাকার হাতিখিরায় আটক করে পুলিশ৷
উদ্ধার হওয়ার পর গাড়ি তার মালিক প্রশান্ত নাথের হাতে তুলে দিয়ে চোরকে বাজারিছড়া থানার লকআপে রাখা হয়৷ জিজ্ঞাসাবাদে তাকে কৈলাসহর থানা এলাকার শনথৈল গ্রামের জনৈক কুকিল মিত্রের ছেলে রমাকান্ত মিত্র ওরফে সঞ্জয় (৩৩) বলে পরিচয় দিয়েছে৷ আজ শুক্রবার গাড়িচোর সঞ্জয়কে করিমগঞ্জের আদালতে তোলা হয়৷ আদালতের নির্দেশে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top