News Flash

  • Home
  • Uncategorized
  • একবিংশতম কমনওয়েলথ গেমসে ভারতীয়দের তালিকায় ২৫ সোনা সহ পদকসংখ্যা ৫৯
Image

একবিংশতম কমনওয়েলথ গেমসে ভারতীয়দের তালিকায় ২৫ সোনা সহ পদকসংখ্যা ৫৯

গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : একবিংশতম কমনওয়েলথ গেমসে ভারতীয় সাফল্যের ঝড় শনিবারও অব্যাহত থাকল। কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতীয়দের ঝড়ে বক্সিং, কুস্তি, টেবিল টেনিস থেকে অ্যাথলেটিক্সেও ইতিহাস গড়লেন ভারতীয়রা। দশম দিনের শেষে ২৫ টি সোনা, ১৬ টি রুপো এবং ১৮ টি ব্রোঞ্জ নিয়ে তিন নম্বরে টিম ইন্ডিয়া। মোট পদকসংখ্যা ৫৯। রবিবার এবারের কমনওয়েলথ গেমসের ক্লাইম্যাক্স। সুপার সানডের সবচেয়ে বড় আকর্ষণ ব্যাডমিন্টনের ব্লকবাস্টার ফাইনাল। মুখোমুখি দেশের অন্যতম দুই সেরা শাটলার সাইনা নেহওয়াল আর পি ভি সিন্ধু। সোনাজয়ের লক্ষ্যে নামবেন শ্রীকান্তও। সেদিকেই নজর থাকবে গোটা দেশের। এদিন সকালেই বাজিমাত মেরি কমের। ৪৮ কেজির ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারাকে উড়িয়ে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা জিতলেন মেরি কম। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন জিতলেন ৫-০ তে। বক্সিং এদিন সোনার খনি। ৭৫ কেজিতে সোনা জিতলেন আর এক আইকন বক্সার বিকাশ কৃষাণও। ৫২ কেজিতে চ্যাম্পিয়ন হয়ে চমক গৌরব সোলাঙ্কিরও।
পুরুষদের জ্যাভলিনে প্রথমবার সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। শ্যুটিংয়েও সোনালি দৌড়। ৫০ মিটার থ্রি পজিশনস রাইফেলে দেশকে এনে দিলেন আরও একটি সোনা। কুস্তিতে সোনালি ঝড় অব্যাহত। মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে সোনা জিতলেন ভিনেশ ফোগত। ১২৫ কেজির ফ্রিস্টাইলে সোনা জিতলেন সুমিত মালিক। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিককে। টেবিল টেনিসে মনিকা বাত্রার সোনালি দৌড় অব্যাহত। দলগত ইভেন্টে সোনা ও ডাবলসে রুপো জয়ের পর এবার সিঙ্গলসেও সোনা জিতে গড়লেন ইতিহাস। সেমিফাইনালে হারালেন সিঙ্গাপুরের দু’বারের অলিম্পিক্স পদকজয়ী টিটি খেলোয়াড়কে। আর, ফাইনালে দাপটের সঙ্গে জয়। এই প্রথমবার টেবিল টেনিসের সিঙ্গলসে সোনা এল মনিকার হাত ধরে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top