News Flash

  • Home
  • Uncategorized
  • আসাদ প্রশাসনের রাসায়নিক হামলার কড়া জবাব, দামাস্কাসে এয়ার স্ট্রাইক আমেরিকার
Image

আসাদ প্রশাসনের রাসায়নিক হামলার কড়া জবাব, দামাস্কাসে এয়ার স্ট্রাইক আমেরিকার

দামাস্কাস ও ওয়াশিংটন, ১৪ এপ্রিল (হি.স.): জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামাস্কাস| সময়-স্থানীয় সময় অনুযায়ী শনিবার ভোররাত| ভোররাতে ধোঁয়ায় ঢেকে যায় দামাস্কাসের আকাশ| বিস্ফোরণের পরই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আশাদ টুইট করে জানান, ‘ভালো আত্মার অবমাননা করা যাবে না|’ গত সপ্তাহান্তে আসাদ প্রশাসনের রাসায়নিক হামলার বিরুদ্ধে কড়া জবাব দিতেই এদিন এয়ার স্ট্রাইক করল আমেরিকা, নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের| এয়ার স্ট্রাইক প্রসঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত, আমাদের কাছে প্রাণহানির কোনও খবর নেই|’
শনিবার ভোররাতে এয়ার স্ট্রাইকের পরই পূর্ব দামাস্কাসের আকাশ কমলা হয়ে যায়| হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সায়েন্টিফিক রিসার্চ সেন্টার| আসাদ ঘনিষ্ঠ এক আধিকারিক জানিয়েছেন, এই হামলায় প্রায় ৩০ টি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণ ঘটানো হয়েছে| কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে সরকার|
গত শনিবার সিরিয়ার রাজধানী দামাস্কাস সংলগ্ন পূর্ব গৌতা অঞ্চলে দৌমা শহরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ করে বিদ্রোহীগোষ্ঠী জইশ আল ইসলাম| হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়| ওই হামলার প্রেক্ষিতে দামাস্কাসে এয়ার স্ট্রাইক করল আমেরিকা| হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ফ্রান্স এবং ব্রিটেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে সিরিয়ার এখন যৌথ অপারেশন চলছে| আমরা উভয়কে ধন্যবাদ জানাচ্ছি| রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে সিরিয়ায় ভয়াবহ গণহত্যা ঘটানো হয়েছে|’ ট্রাম্প আরও জানিয়েছেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে রাসায়নিক অস্ত্র প্রয়োগে বাধা দিতে ব্যর্থ হয়েছে রাশিয়া| তাই এদিনের হামলা চালানো হয়েছে|’ এদিকে, সিরিয়ার এয়ার স্ট্রাইক প্রসঙ্গে আমেরিকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত অ্যানাটোলি এন্টোনোভ জানিয়েছেন, ‘সবচেয়ে খারাপ আশঙ্কাই সত্যি হল|’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top