News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের বক্সিংয়ে ভারতকে সোনা এনে দিলেন মেরি কম
Image

মহিলাদের বক্সিংয়ে ভারতকে সোনা এনে দিলেন মেরি কম

গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : মহিলদের বক্সিংয়ের ৪৫-৪৮ কিলোগ্রাম বিভাগে উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’ হারাকে হারিয়ে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতলেন মেরি কম। কমনওয়েলথ গেমসে এই প্রথম কোনও পদক জিতলেন তিনি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৫-০ তার আইরিশ প্রতিপক্ষকে পর্যদুস্থ করে ভারতকে চলতি কমনওয়েলথ গেমসে ১৮তম পদক এনে দেন। প্রথম রাউন্ডে মেরি কমকে একটু নড়বরে লাগলেও পরবর্তী রাউন্ডগুলিতে তার ক্ষিপ্রতা, দক্ষতা এবং রিংয়ের ভেতরে তার স্বাভাবিক নড়াচড়ার জন্যই বছর ২২-এর ক্রিস্টিনা ও’ হারা দাগ কাটতে পারেনি। ফাইনালে ম্যাচের রাশ নিজের হাতেই নিয়ে নেন মেরি কম। ক্রিস্টিনা ও’হারের শক্তিশালী পাঞ্চ (ঘুষি) মেরি কমের দৃঢ় রক্ষণকে ভাঙতে পারেনি। অন্যদিকে কাউন্টার অ্যাটাক চালিয়ে যান মেরি কম। ভারতীয় বক্সার থেকে বেশি উচ্চতা হওয়ার ফায়দা তুলতে পারেনি ক্রিস্টিনা ও’ হারা। ফলে দুই বক্সাঢ় যখন একে অন্যের খুব কাছাকাছি বক্সিং চলাকালীন চলে এসেছে তখন মেরি কমের ঘাতক হুক পাঞ্চের কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন ক্রিস্টিনা ও’ হারা।
বক্সিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ, এশিয়া গেমসে সোনা জিতলেনও কমনওয়েলথ গেমসে কোনও দিন কোনও পদক জেতেননি তিনি। তাই এই সোনার পদকটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ৩৫ বছর বয়সে পৌঁছিয়ে তিন সন্তানের মা মেরি কমের কাছে মোটেও এই মাইল ফলক স্পর্শ করাটা সহজ ছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছেন তিনি। চলতি মরসুমে কমনওয়েলথ গেমসে আসার আগে ইণ্ডিয়ান ওপেন বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি অসাধারণ খেলেছিলেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top