News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ অনশন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ অনশন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : বিরোধীদের জন্যই পণ্ড হয়ে গেছে এবারের বাজেট অধিবেশন। তারই প্রতিবাদে পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার অনশন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| কিন্তু আজই চেন্নাইয়ে ডিফেন্স এক্সপোর উদ্বোধনে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেই কারণে কিছুটা প্রশ্নের মুখে পরে এদিনের তার অনশন কর্মসূচি| প্রশ্ন ওঠে দু’টো এক সঙ্গে করবেন কি করে| কিন্তু প্রধানমন্ত্রী দফতর সূত্রে স্পষ্ট করা হয়েছে যে তিনি দু’টি কর্মসূচি একই সঙ্গে করবেন| এদিন তার নির্ধারিত চেন্নাইয়ে ডিফেন্স এক্সপোর উদ্বোধন করলেও তিনি এদিন কিছু খাবেন না|
গতকাল প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়, প্রথমে ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর কর্মসূচি ছিল, ডিফেন্স এক্সপোর উদ্বোধনে যাবেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। অনশনের কথা ঘোষণার আগেই এটা ঠিক ছিল। বর্তমান তাঁর কর্মসূচি একই থাকছে। এর মাঝে প্রধানমন্ত্রী ব্রেকফাস্ট ও লাঞ্চ করবেন না।\” প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, আজ সকালে সংসদের বাইরে বিজেপি সাংসদদের সঙ্গে অনশন কর্মসূচিতে যোগ দেবেন মোদী। তারপর চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবেন। দশম ডিফেন্স এক্সপোর উদ্বোধন করবেন। তারপর যাবেন চেন্নাইয়ের শ্রীপেরুবুদুরের আদ্যর ক্যানসার ইনস্টিউটের ডায়মন্ড জুবলি বিল্ডিংয়ের উদ্বোধনে। উল্লেখ্য, এদিন একই সঙ্গে এদিকে আজ কর্নাটকে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি-র অভিযোগ, এবার সংসদের বাজেট অধিবেশন পণ্ড হয়েছে কংগ্রেসের জন্য। তারই প্রতিবাদে অনশন করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top