News Flash

  • Home
  • Uncategorized
  • ফের হাজিনে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে জঙ্গি হামলা, অপহৃত ১
Image

ফের হাজিনে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে জঙ্গি হামলা, অপহৃত ১

শ্রীনগর, ৫ এপ্রিল (হি.স.): ফের এক সাধারণ নাগরিককে অপহরণ করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল জম্মু ও কাশ্মীরের বান্দিপোড়া জেলার হাজিনে। বুধবার গভীর রাত ১১টা ৪৫মিনিট নাগাদ একদল জঙ্গি আব্দুল গফফর ভাট নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে চড়াও হয়। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এলোপাথারি গুলি থাকে জঙ্গিরা। আসবাবপত্র ভাঙচুর করে আব্দুল গফফর ভাট এবং তার ছেলে মঞ্জুর ভাটকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। পরে জঙ্গিদের হাত থেকে পালাতে সক্ষম হন আব্দুল গফফর ভাট। তার দিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অপহরণের খবর পাওয়ায়া মাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত মঞ্জুর ভাটের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালেও গোটা এলাকায় এই ঘটনায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে হাজিনের এক স্থানীয় বাসিন্দা ফারুক পাররের বাড়িতে হামলা চালায় লস্কর-ই-তৈবার জঙ্গিরা। ফারুকের জামাইকে অপহরণ করে নিয়ে চম্পট দেয় জঙ্গিরা। অনেকটা একই কায়দায় বুধবার রাতে এই হামলা চালিয়েছিল জঙ্গিরা। সূত্রের দাবি জঙ্গি দমনে সেনাবাহিনী এবং পুলিশের খোঁচর হিসেবে কাজ করার জন্যই এই হামলা নিরীহদের উপর চালানো হয়েছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top