থানে, ২ এপ্রিল (হি.স.): জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে । প্রথমটি ঘটে থানে জেলার ভিওয়ান্ডিতে একটি তেলের গুদামে। রবিবার রাতে ভিওয়ান্ডির গান্ডাভালী গ্রামে গণেশ কমপ্লেক্সের একটি তেলের গুদামে আগুন লাগে। তেলের গুদামের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরতে দেখা যায়। দেখতে দেখতে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়দের তৎপরতায় দমকলে খবর দেওয়া হয়। আগুল লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের ছয়টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। অক্লান্ত পরিশ্রম করে দমকল আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে। স্থানীয়দের নিরাপত্তার জন্য গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। পরে দমকলের এক আধিকারিক জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এলে তা নিভে যায়নি। তেলের গুদামে আগুন পুরোপুরি নেভাতে সোমবার দুপুর এমনকি বিকেলও হতে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তেলের গুদামের ভেতর অগ্নি নির্বাপণ ব্যবস্থা কেমন ছিল তা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে দমকল। আগুন পুরোপুরি নিভে গেলেই তারা তদন্ত করবেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রবিবার রাতে ভিওয়ান্ডিতে পৃথক আর একটি আগুন লাগার ঘটনা সামনে এসেছে। ভিওয়ান্ডির পূর্ণা গ্রামে চৌধুরী কমপাউন্ডের একটি গুদামে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, মহারাষ্ট্রে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। মুম্বইয়ের কমলা মিলসে আগুন লাগার পরে পরপর গোটা রাজ্যজুড়ে বহু আগুন লাগার ঘটনা সামনে এসেছে। প্রশাসনের আশ্বাস সত্বেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

