নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ তিন তলার উপর থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন৷ সেফটি বেল্ট না থাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে বলে দাবি অন্য নির্মাণ শ্রমিকদের৷
শনিবার সকালে খেজুর বাগান এলাকায় নির্মিয়মান এমএলএ হোস্টেলের তিন তলার উপর থেকে পড়ে যান নির্মাণ শ্রমিক বিশ্বজিৎ চৌধুরী(৩৫)৷ তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের বনগাঁওতে৷ আট মাস ধরে তিনি এমএলএ হোস্টেল নির্মাণের কাজের সাথে যুক্ত৷ এই নির্মাণ কাজের সাথে যুক্ত অন্য শ্রমিকরা জানিয়েছেন, সেফটি বেল্ট ছাড়াই বিশ্বজিৎ চৌধুরী তিন তলার উপর কাজ করছিলেন৷ হঠাৎ পা পিছলে উপর থেকে পড়ে যান৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে জি বি হাসপাতালে নিয়ে যান সহনির্মাণ শ্রমিকরা৷ তাঁর মাথায় ও কোমড়ে গুরুতর আঘাত লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

