News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, কর্মীর বাড়িতে আগুন, সরব প্রচার শেষ হতেই রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাস
Image

বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, কর্মীর বাড়িতে আগুন, সরব প্রচার শেষ হতেই রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ সরব প্রচার শেষ হতে না হতেই রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটছে৷ গোটা রাজ্যে ১৪৪ ধারা জারী করার পরও এই সন্ত্রাস ঘিরে বিভিন্ন মহলে যেমন উদ্বেগের সৃষ্টি হয়েছে সেই সাথে জনমনেও ভীতির পরিবেশ কায়েম হয়েছে৷ চড়িলাম বিধানসভা কেন্দ্রের এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যে যখন ১৪৪ ধারা জারী রয়েছে তখন নিরাপত্তার বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ এই পরিস্থিতিতে  রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যা থেকেই৷ কোথাও বিজপি প্রার্থীর উপর হামলা, আবার কোথাও প্রার্থীর গাড়ি ভাঙচর এবং কর্মীদের বাড়িতে অগ্ণি সংযোগের ঘটনা ঘটেছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মা এদিন সন্ধ্যায় সরব প্রচার শেষে তাঁর দলীয় এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন নবকিশোরগঞ্জ গ্রামে৷ রাস্তায় গাড়ি থামিয়ে তিনি দলীয় কর্মীর বাড়িতে যান৷ তখন শাসক দলের ক্যাডার বাহিনী তাঁর গাড়িতে ভাঙচুর করে৷ মুহুর্তের মধ্যে দলের কর্মীরা খবর পেয়ে সেখানে ছুটে যান৷ তীব্র ক্ষোভ প্রদর্শন করেন৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী৷ পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ জানা গিয়েছে, দীর্ঘসময় যাবৎ প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মা ঐ বাড়িতেই আটকে ছিলেন৷ পরে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তিনি ঐ বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেন৷

অন্যদিকে, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের আমতলী এলাকার বিজেপি কর্মী জয়দেব চক্রবর্তীর বাবা রমেন্দ্র চক্রবর্তীর বাড়িতে সিপিএম ক্যাডাররা আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে সেখানে বিজেপির কর্মীরা ছুটে যান৷ ততক্ষণে সিপিএম ক্যাডারার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ এই ঘটনার বিবরণ দিয়ে মামলা করার জন্য বিজেপি কর্মীরা আমতলী থানায় যায়৷ কিন্তু, পুলিশ মামলা নিতে অনিহা প্রকাশ করায় বিজেপি কর্মীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন৷ পরে চাপের মুখে পুলিশ মামলা নিয়েছে৷ কিন্তু, খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷ সেখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷

তাছাড়া ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পান্না দে’র উপর অজ্ঞাত পরিচয় দুসৃকতিরা হামলা চালিয়ে বলে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন৷ জানা গিয়েছে, তিনি চন্দ্রপুর থেকে ভাড়া করা একটি অটোতে করে ইচামোয়ার দিকে যাচ্ছিলেন শুক্রবার সন্ধ্যায়৷ তিনি টাটা কালিবাড়ি এলাকায় পৌঁছার পর সেখানে তাঁর পূর্ব পরিচিত কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থককে দেখতে পান৷ তিনি অটো থেকে নেমে তাদের সাথে কথা বলতে গেলে তাকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়৷ তারপর তিনি হৈচৈ করলে স্থানীয় জনগণ এগিয়ে আসেন৷ পরে তিনি সেখান থেকে থানায় চলে যান এবং একটি এফআইআর করেন৷ তিনি নাকি জি বি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসাও গ্রহণ করেছেন৷ তবে তিনি হামলাকারীদের নামধান বলতে পারেননি৷

তাছাড়া, নির্বাচনের দোড়গোড়ায় খোয়াই সহ রাজ্যের নানাস্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসাত্মক ঘটনার খবর মিলেছে৷ বৃহস্পতিবার রাতে খোয়াইয়ের গৌরনগর এলাকায় বিজেপির একটি প্রচার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ বিজেপি নেতা কর্মীরা অল্পেতে প্রাণে বেঁচেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ে গৌড়নগর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ এ ব্যাপারে খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে৷ অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়৷ অভিযোগ ধৃতরা প্রত্যেকেই সিপিএম কর্মী৷ তাদেরকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়৷ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে তারা৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷  নলছড়, ধনপুরসহ রাজ্যের অন্যান্য স্থান থেকেও বিক্ষিপ্ত কিছু হিংসাত্মক ঘটনার খবর মিলেছে৷ সর্বত্র নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে৷

এদিকে, তেলিয়ামুড়ার চাকমাঘাট সহ রাজ্যের অন্যান্য স্থানেও বিজেপি কর্মী ও সমর্থকদের উপর হামলা হুজ্জতি চালানোর অভিযোগ উঠেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top