News Flash

  • Home
  • Uncategorized
  • এখনই ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না যুবরাজ সিং
Image

এখনই ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না যুবরাজ সিং

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : এখনই ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না | আরও অন্তত ২–৩ বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে । তবে যখন মনে হবে সেরাটা দিতে পারছি না, তখনই ছেড়ে দেব। এমনটাই জানালে ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং |

ক্যানসার সারিয়ে মাঠেও ফিরে ভালো পারফর্ম করলেও আগেকার বিপজ্জনক ব্যাটসম্যান যুবরাজ সিং সেভাবে দেখা যায়নি। তারপর ধারাবাহিক পড়তি পারফরম্যান্স ও ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে যুবি আর ভারতীয় দলেও নিয়মিত ডাক পান না । নির্বাচকদের বিবেচনার তালিকাতেও সম্ভবত তিনি আর নেই। এই অবস্থায় জাতীয় দলে তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে বলে অনেকেই মনে করলেও ৩৬ বছরের যুবি মনে করেন, তিনি এখনও ২-৩ বছর খেলতে পারেন।

যুবরাজ বলেছেন, কোনও আক্ষেপ রেখে আমি খেলা ছাড়তে চাই না। আমি মনে করি, আমি আরও কয়েক বছর খেলতে পারব। হয়ত আর দুটো কিংবা তিনটে আইপিএল খেলব। তাই ১০০ শতাংশ দেওয়াই আমার লক্ষ্য। যখন মনে করব, নিজের সেরাটা দিয়ে ফেলেছি,এর থেকে বেশি কিছু করার নেই, এটাই অবসরের সেরা সময়-তখনই ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবব। খেলাটা আমি এখনও উপভোগ করছি, তাই এখনও খেলছি, ভারতের হয়ে বা আইপিএলে খেলার জন্য নয়।

ক্রিকেট ছাড়ার পর কী করবেন তা নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন যুবি, ‘আমার ফাউন্ডেশনের কাজে ডুবে থাকব। কোচিংয়েও আসতে পারি। তরুণদের তৈরি করার দায়িত্ব পেলে অবশ্যই কোচিংয়ে আসব।’

ভারতের হয়ে ৩০৪ টি একদিনের ম্যাচ, ৪০ টি টেস্ট এবং ৫৮ টি২০ ম্যাচ খেলে মোট ১১,৭৭৮ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের মেয়াদ ১৭ বছরের বেশি। এবারের আইপিএলের নিলামে তাঁকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top