News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-র আদর্শ মেঘালয়ে চলবে না, দুই তৃতীয়াংশ সংখ্যগরিষ্ঠতানিয়ে এবারও সরকার গড়বে কং : সিপি জোশি
Image

বিজেপি-র আদর্শ মেঘালয়ে চলবে না, দুই তৃতীয়াংশ সংখ্যগরিষ্ঠতানিয়ে এবারও সরকার গড়বে কং : সিপি জোশি

শিলং , ২৪ জানুয়ারি(হিঃস)৷৷ মেঘালয়ে বিজেপির আদর্শ চলবে না৷ তাই এবারও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য সরকার গড়বে কংগ্রেস৷ বক্তা নিখিল ভারত কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সাধারণ সম্পাদক সিপি জোশি৷ তিন দিনের রাজ্য সফরে রয়েছেন সিপি জোশি৷ আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের রণনীতি তৈরি করতে দফায় দফায় রাজ্যে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে জোশি জোরের সঙ্গে ফের রাজ্যের ক্ষমতা মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেস দখল করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷ বলেন, বিজেপি’র নোংরা খেলা এই রাজ্যে ধোঁপে টিকবে না৷ খরকূটোর মতো উড়ে যাবে তারা৷ তিনি বলেন, কংগ্রেসের প্রদেশে নির্বাচন কমিটি যে সকল প্রার্থীর নাম সুপারিশ করেছিল, স্ক্রিনিং কমিটি তাঁদের নাম অনুমোদন করেছে৷ তবে এতে চূড়ান্ত সিল মোহর বসাবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি৷ প্রার্থীদের নাম মনোনয়নের তারিখ ঘোষণার আগেই খোলসা করা হবে বলে জানান সিপি৷ তিনি বলেন, কংগ্রেসের বেশ কয়েকজন বিদ্যমান বিধায়ক দল ছেড়ে চলে গেলেও কোনও ক্ষতি হবে না৷ প্রত্যেক নির্বাচনের আগে এমন অনেক সুযোগসন্ধানী দল বদল করে থাকেন৷ ভোটের বাজারে তাঁদের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ মেঘালয়ের ঘটনাও বিচ্ছিন্ন বা নতুন নয়৷

বিজেপি সরকার গঠন করার দিবাস্বপ্ণ দেখছে বলে কটাক্ষ করে জোশি বলেন, মোঙ্গেরিলাল কে স্বপনে দেখতেই পারে বিজেপি, এতে দোষ কোথায়? তবে তারা যে নীতি ও আদর্শের ফেরি করছে তা কি মেঘালয়ের মানুষ গ্রহণ করবেন? প্রশ্ণ করে নিজেই উত্তর দিয়ে বলেছেন না৷ বলেন, অন্য দলের বর্জিত প্রার্থীই বিজেপি’র ভরসা৷ নানাভাবে ক্ষেপিয়ে তুলে সরকার গঠনের স্বপ্ণ দেখছে তারা৷ তিনি বলেন, বিজেপি তো বটেই, এনপিপি এবং অন্য রাজনৈতিক দলগুলিকে সম্ভাব্য হুমকি হিসেবে কংগ্রেস কখনও বিবেচনা করে না৷ তিনি আরও বলেন, এনপিপি এবং আঞ্চলিক দলগুলোকে উত্তরপূর্ব গণতান্ত্রিক জোট (নেডা) এর অংশীদার করতে বিজিেপ মরিয়া হয়ে উঠেছে৷ এতে অন্য দলগুলি বুঝতে পারছে না তারা পরোক্ষে বিজেপিকেই সমর্থন করছে৷ মেঘালয়ের গির্জাগুলির নামে কেন্দ্রীয় সরকার কর্তৃক ৭০ কোটি টাকার প্রকল্প বরাদ্দের আকস্মিক সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জোশি৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top