News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে নীতীশ কুমারের কনভয়ে হামলা, আহত দু’জন নিরাপত্তা রক্ষী
Image

বিহারে নীতীশ কুমারের কনভয়ে হামলা, আহত দু’জন নিরাপত্তা রক্ষী

বক্সার (বিহার), ১২ জানুয়ারি (হি.স.): বিহারের বক্সার জেলায় ‘বিকাশ সমীক্ষা যাত্রা’-র সময় হামলার মুখে পড়ল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়| নীতীশ কুমারের কনভয় লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ে মারেন ক্ষুব্ধ জনতারা| অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীতীশ কুমার| তবে, মুখ্যমন্ত্রীর দু’জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন| বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে গত ১২ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে ‘বিকাশ সমীক্ষা যাত্রা’ শুরু করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| গোটা রাজ্য ঘুরে সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী|
‘বিকাশ সমীক্ষা যাত্রা’ উপলক্ষ্যে কনভয় নিয়ে নীতীশ এদিন গিয়েছিলেন বক্সার জেলার নন্দার এলাকার নন্দন গ্রামে| সেখানেই গ্রামবাসীরা নীতীশ কুমারের কনভয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ| সূত্রের খবর, এলাকার সাতটি উন্নয়নমূলক কাজ নিয়ে গ্রামবাসীরা সরকারের উপর ক্ষুব্ধ বলে জানা গিয়েছে| তাছাড়া, ক্ষুব্ধ গ্রামবাসীরা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী যেন দলিত বস্তি ঘুরে দেখেন| এরপরই আচমকা ক্ষুব্ধ গ্রামবাসীরা নীতীশ কুমারের কনভয়ে হামলা চালায়| গ্রামবাসীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেও, ইটের ঘায়ে নীতীশের কনভয়ের দু’জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন| উত্তেজিত গ্রামবাসীদের থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছাড়েন নীতীশ| সেখান থেকে হরিয়ানা ফার্মে পরবর্তী প্রোগ্রামে চলে যায় তাঁর কনভয়|
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সহর্ষা জেলায় নীতীশের জনসভায় কালো পতাকা দেখান একদল তরুণ| সহর্ষা জেলার কেহরা ব্লকের সুলিনদাবাদ গ্রামে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top