News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরে ফের চালু ইলেক্ট্রনিক ট্রাফিক সিগনালিং সিস্টেম
Image

আগরতলা শহরে ফের চালু ইলেক্ট্রনিক ট্রাফিক সিগনালিং সিস্টেম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ আগরতলা শহরে ফের চালু হয়েছে ইলেক্ট্রনিক ট্রাফিক সিগনালিং সিস্টেম৷ প্রধানত, আইজিএম চৌমুহনি, মঠ চৌমুহনি, গণরাজ চৌমুহনি এবং গোর্খাবস্তি এই চারটি স্থানে সোমবার সন্ধ্যায় ইলেক্ট্রনিক ট্রাফিক সিগনালিং সিস্টেম শুরু হয়েছে৷ এদিন আইজিএম চৌমুহনিতে পুরনিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা এর সূচনা করেছেন৷
এবিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা জানিয়েছেন, আপাতত আগরতলা শহরে চারটি স্থানে ইলেক্ট্রনিক ট্রাফিক সিগনালিং সিস্টেম চালু করা হয়েছে৷ পর্যায়ক্রমে আরো কয়েকটি স্থানে এই সিস্টেম চালু করা হবে৷ তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে উত্তর গেইট, প্যারাডাইস চৌমুহনি এবং ওরিয়েন্ট চৌমুহনিতে ইলেক্ট্রনিক ট্রাফিক সিগনালিং সিস্টেম চালু করা হবে৷ তাঁর বক্তব্য, আধুনিক প্রযুক্তির এই ট্রাফিক সিগনালিং সিস্টেম ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা নেবে৷ খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন শহরে তা চালু করা হবে৷ ধর্মনগর, উদয়পুর এবং কৈলাসহরে পরবর্তী পর্যায়ে ইলেক্ট্রনিক ট্রাফিক সিগনালিং সিস্টেম চালু করা হবে৷
তিনি জানান, সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে এই নতুন সিস্টেম ব্যবহৃত হবে৷ তাঁর দাবি, যান বাহনের যাতায়াতের ক্ষেত্রেও তা দারুন ভূমিকা নেবে৷ কারণ, এখন ট্রাফিক পয়েন্ট পার করার সময় কোন যানবাহনের আগে থেকে বোঝা হতোনা কখন তাদের থামতে বলা হবে৷ এই ট্রাফিক সিগনালিং সিস্টেমে ৬০ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে৷ নির্দিষ্ট সময়ে সিগনাল সবুজ থেকে লাল হয়ে যাবে৷ তবে সিগনাল লাল হওয়ার আগে হলুদ সংকেত দেবে৷ তাতে যানচালকদের বুঝে নিতে হবে, তিন চার সেকেন্ডের মধ্যেই সিগনাল লাল হবে৷ তিনি বলেন, যখন সিগনাল সবুজ থাকবে তখন যানবাহন চলাচল করতে পারবে৷ কিন্তু যখন সিগনাল লাল হয়ে যাবে তখন যান বাহন জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়াতে হবে৷ ঐ সময় অন্য মুখের গাড়ি গুলি চলাচল করবে৷ তিনি জানিয়েছেন ট্রাফিক সিগনালিং সিস্টেম থাকা সত্বেও নজরদারিতে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে৷ এই সিগনালিং ব্যবস্থা নিয়ে শহরবাসীকে সচেতন করা হয়েছে৷ এখন থেকে প্রতিটি সিগনাল পয়েন্টে মাইকিং করে নিয়ম বোঝানো হবে৷ রেকর্ডেট ভাষ্য ঐ চারটি ট্রাফিক পয়েন্টে সবসময় চালানো হবে৷
এদিন ইলেক্ট্রনিক ট্রাফিক সিগনালিং সিস্টেমের সূচনা করে পুর নিগমের মেয়র ড সিনহা বলেন, আগরতলা শহরে আগেও ট্রাফিক সিগনালিং সিস্টেম ছিল৷ কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছিল৷ আবার আগরতলা শহরে অত্যাধুনিক সিগনালিং সিস্টেম শুরু করা হল৷ তাতে শহরবাসীর সুবিধা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top