News Flash

  • Home
  • Uncategorized
  • জীবন জীবিকার নিরাপত্তার প্রশ্ণে কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি দেবে ১০,৩২৩
Image

জীবন জীবিকার নিরাপত্তার প্রশ্ণে কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি দেবে ১০,৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকরা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে তাঁদের জীবন জীবিকার নিরাপত্তার প্রশ্ণে স্মারকলিপি দেবেন৷ একই ইস্যুতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দ্বারস্ত হবেন তাঁরা৷ মঙ্গলবার আগরতলায় হিন্দি সুকল মাঠে চাকুরীচ্যুত শিক্ষকরা এই বিষয়ে বৈঠক করেছেন৷ বৈঠকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দ্বারস্ত হওয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়েছে৷ খুব শীঘ্রই চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতিনিধি দল দিল্লি ছুটে যাবেন৷ বৈঠক সম্পর্কে শিক্ষক অরবিন্দ সরকার জানিয়েছেন, আজ চাকুরীচ্যুত শিক্ষকদের জীবন জীবিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ২০১৮ সালের জুন মাসের পর তাঁদের কারোরই চাকুরী থাকছে না৷ ফলে তখন জীবন জীবিকা তাঁদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷ রাজ্য সরকারের ভুল নীতির কারণে ১০৩২৩ জন শিক্ষককে চাকুরী খোয়াতে হয়েছে৷ তাই, জীবন জীবিকার প্রশ্ণে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ শ্রী সরকার আরো জানান, জীবন জীবিকার প্রশ্ণে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্ত হওয়ারও সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷
অরবিন্দ সরকার এদিন জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের পর ১০৩২৩ জন শিক্ষককে চাকুরী থেকে নিলম্বিত করার চিঠি তাঁদের হাতে পৌঁছে গেছে৷ একই সাথে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এডহক ভিত্তিতে শিক্ষকতা করার নিয়োগপত্রও তাঁরা পেয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top