News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই স্কুলে মূল্যবোধের শিক্ষা দেবে রামকৃষ্ণ মিশন
Image

সিবিএসই স্কুলে মূল্যবোধের শিক্ষা দেবে রামকৃষ্ণ মিশন

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : সিবিএসই স্কুলে মূল্যবোধের শিক্ষা দেবে রামকৃষ্ণ মিশন | ছাত্র-ছাত্রীদের বেড়েই চলেছে অসহিষ্ণুতা | এবিষয়ে রামকৃষ্ণ মিশনের সঙ্গে গাঁটছড়া বাঁধল সিবিএসই। ষষ্ঠ থেকে অষ্টম বা সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বছরের এই ঐচ্ছিক মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
দিনের পর দিন এধরনের ঘটনা বেড়ে চলায় অভিভাবকদের পাশাপাশি উদ্বিগ্ন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ | ছাত্র-ছাত্রীদের শান্তি, ঐক্য, নম্রতা ও সহযোগিতার পাঠ দিয়ে তাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলে সুনাগরিক করে তোলার লক্ষ্যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে গাঁটছড়া বাঁধল সিবিএসই। ষষ্ঠ থেকে অষ্টম বা সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বছরের এই মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে এই বিষয়টি বাধ্যতামূলক নয়। স্কুলগুলি ইচ্ছা করলে পড়ুয়াদের মূল্যবোধের শিক্ষা দিতে পারে।
সিবিএসই সূত্রে খবর, যে স্কুলগুলি পড়ুয়াদের মূল্যবোধের পাঠ দেবে, তাদের প্রতি বছর ১৬টি পিরিয়ডের ব্যবস্থা করতে হবে। অন্তত তিন বছর ধরে চলবে এই শিক্ষা। প্রথম দু’দিন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে স্কুলগুলিকেও রামকৃষ্ণ মিশনের সঙ্গে একযোগে কাজ করতে হবে।
সিবিএসই-র পক্ষ থেকে স্কুলগুলিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘ঐক্য, শান্তি, সহানুভূতি, নম্রতার মতো মূল্যবোধ বিশ্বের সব সমাজের অঙ্গ। সবাই এই মূল্যবোধের গুরুত্ব বুঝতে পেরেছে এবং গ্রহণ করেছে। মূল্যবোধ বাড়ানো, প্রচার করা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নয়াদিল্লির রামকৃষ্ণ মিশন পড়ুয়া ও শিক্ষকদের জন্য জাগ্রত নাগরিক কার্যক্রম তৈরি করেছে।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top