News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্যের দাবী সমর্থন না করলে কোন অবস্থাতেই আইপিএফটি জোটে যাবে না
Image

পৃথক রাজ্যের দাবী সমর্থন না করলে কোন অবস্থাতেই আইপিএফটি জোটে যাবে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ বিজেপি, কংগ্রেস সহ কোন আঞ্চলিক দলের ১৮ এর নির্বাচনে জোট করবে না আইপিএফটি৷ পৃথক তিপ্রাল্যান্ডের দাবীতে অনঢ় দল৷ কোন রাজনৈতিক দল এই দাবীকে সমর্থন না করায় ৬০টি আসনের মধ্যে ৫৬টি আসনে প্রার্থী দেওয়া হবে৷ রবিবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন আইপিএফটি সুপ্রিমো এন সি দেববর্মা৷ জোটের জন্য দরজা খোলা রাখলেও পৃথক রাজ্যের দাবী সমর্থন করলেই সমঝোতাতে যেতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷
১৮ এর নির্বাচনে চতুর্মুখী লড়াই হতে চলেছে৷ শাসক দলের বিরুদ্ধে অবাম ভোট তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে৷ ১০,৩৯২ বর্গ কিলোমিটার রাজ্যকে উপজাতিদের নিয়ে ভাগ করার অনৈতিক দাবীতে কোন সমঝোতায় রাজী নয়৷ জোটের দরজা খোলা রাখলেও অনৈতিক দাবীর অজুহাতে কেউ সহমত পোষণ করেনি আইপিএফটির নেতৃত্বদের সঙ্গে৷ কেন্দ্র ও রাজ্য সরকার উপজাতি বিদ্বেষী শ্লোগান তোলে ৫৬টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছেন এন সি দেববর্মা৷
ত্রিপুরায় সরকার বদলে বড় ফ্যাক্টার জনজাতি সংরক্ষিত কুড়িটি আসন৷ পাহাড়ে গণমুক্তি পরিষদের বিকল্প অন্যতম প্রধান শক্তি কোন অবাম শিবিরে যুক্ত হচ্ছে না স্পষ্ট হয়ে গিয়েছে৷ এন সি দেববর্মার মতে, ৩০টি সাধারণ আসন, ২০টি জনজাতি এবং ৬টি তপশিলি জাতি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শাসক দলের বিকল্প নির্ণায়ক শক্তির জানান দিতেই আই পি এফ টির এই সিদ্ধান্ত৷
জাতীয় সড়ক ও রেল অবরোধকারী জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল সাধারণ আসনে লড়াই করলেও অবাম ভোট বিভাজন হচ্ছে বলাই বাহুল্য৷ আইপিএফটি সুপ্রিমোর দাবি, রাজ্যব্যাপী সাংগঠনিক ভিত্তি তৈরী হয়ে গিয়েছে৷ উপজাতি এলাকায় গত চবিবশ বছরে কোন উন্নয়ন হয়নি৷ কেন্দ্র ও রাজ্য সরকার উন্নয়ন প্রকল্পের অর্থ নয়ছয় করেছে বলে এন সি দেববর্মা অভিযোগ করেন৷ তিনি বলেন, ভৌগোলিক দিক থেকে বিচার করলে পৃথক রাজ্য গঠিত হলে কোন সমস্যা নেই৷
ভারতের নির্বাচন কমিশন অইপিএফটিকে ‘দা’ প্রতীক চিহ্ণ অনুমোদন দিয়েছে৷ অর্জিত অধিকার রক্ষার দাবীতে ভূমিপুত্ররা ৫৬ আসনে লড়াই করে নতুন সমীকরণ সৃষ্টি করবে বলে তিনি মনে করেন৷ ২০১৩ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস বনাম সিপিএম দলের লড়াই হয়েছিল৷ ১৮ এর ভোটে সিপিএম হঠাতে বিজেপি উপজাতি ভিত্তিক দলগুলিকে এক করলেও উল্টো পথে হাটছে আইপিএফটি৷ এন সি দেববর্মাদের আচমকা একা লড়াই ভোট বিভাজন করার জন্য আখেরে লাভ হবে শাসক দলের, দাবি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷ ৫৬টি আসনে লড়াই করে নির্বাচনের মাধ্যমে রাজ্য ভাগের দাবী প্রচার পুস্তিকায় প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এন সি গোষ্ঠীর আইপিএফটি৷ বাঙালীদের কিংবা বেকার সমস্যা, জল, বিদ্যুৎ নিয়ে কোন শব্দ উচ্চারণ করেনি৷ আইপিএফটির দাবি অবাম ভোট ভাগ হয়ে ভেসে গিয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top