News Flash

  • Home
  • Uncategorized
  • আম্মার মৃত্যু তদন্ত : নোটিশ পাঠানো হল শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যানকে
Image

আম্মার মৃত্যু তদন্ত : নোটিশ পাঠানো হল শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যানকে

চেন্নাই, ২২ ডিসেম্বর (হি.স.): তামিলন়াডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যুর তদন্তে নোটিশ পাঠানো হল ভি কে শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডিকে| ২০১৬ সালের ৫ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা| আম্মার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছিল তামিলনাড়ু সরকার| মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এ আরুমুঘাস্বামীর নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিশন| শুক্রবার আম্মার মৃত্যুর ঘটনায় নোটিশ পাঠানো হল ভি কে শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডিকে|

আর কে নগর উপ-নির্বাচনের প্রাক্কালে বুধবার জয়ললিতার একটি ভিডিও প্রকাশ্যে আনে এআইএডিএমকে নেতা দিনাকরণের সমর্থক তথা দলের বহিষ্কৃত বিধায়ক পি ভেটরিভেল| ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন আম্মা| পরনে নাইট ড্রেস| মাঝে মাঝে চুমুক দিচ্ছেন ফলের রসে| ২০ ডিসেম্বর ভেটরিভেলের বিরুদ্ধে পুলিশে নালিশ জানান এ ব্যক্তি| এরপরই আম্মার মৃত্যুর তদন্তে নোটিশ পাঠানো হল ভি কে শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডিকে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top