News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ব্লক যুব কংগ্রেসের জনসম্পর্ক
Image

বিশালগড়ে ব্লক যুব কংগ্রেসের জনসম্পর্ক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ ডিসেম্বর৷৷ রাজনৈতিক ক্ষয়িষ্ণু শক্তি পুনরুদ্ধারে মাঠে আন্দোলনমুখী কংগ্রেস৷ বিশালগড়ে কংগ্রেস জনসমর্থণ বাড়াতে প্রচার শুরু করেছেন৷ বুধবার বিশালগড় ব্লক যুব কংগ্রেস পদযাত্রা ও বাড়িবাড়ি প্রচারে সামিল হয়েছেন৷ সাংগঠনিক দুর্বলতা, কর্মীর অভাব জিইয়ে রেখে বিজেপি’র লাইনে জনসম্পর্ক অভিযানে সক্রিয় কংগ্রেস৷ বিশালগড় ব্লক যুব কংগ্রেস সভাপতি জেমস হক, জেলা যুব কংগ্রেস সভাপতি সভাপতি পাপাই চৌধুরীর নেতৃত্বে যুবা কর্মীরা জনসম্পর্ক অভিযানে সামিল হয়েছেন৷ ব্লক যুব কংগ্রেস সভাপতির অভিযোগ, বিজেপি রাজ্যে দলত্যাগী নিয়ে সরকার বদলের স্বপ্ণ বিলি করছেন৷ পরিবর্তনের উল্টো স্রোতে মানুষ জাতীয়তাবাদী কংগ্রেসকে বেছে নিয়েছেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৷ তাঁর অভিযোগ, শাসক দল ২৪ বছর ধরে মানুষকে নিংড়ে মুচড়ে শোষন করে চলছেন৷ বেকারদের কর্মসংস্থান রূপায়নে ব্যর্থতা তোলে ধরে সরকারকে কড়া ভাষায় বিধলেন ব্লক যুব কংগ্রেস সভাপতি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top