News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর দু’দিন প্রবল ঝাঁকুনি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানে, আহত অন্তত ১৮
Image

পরপর দু’দিন প্রবল ঝাঁকুনি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানে, আহত অন্তত ১৮

বেইরুট ও লেবানন, ১৩ ডিসেম্বর (হি.স.): পরপর দু’দিন প্রবল ঝাঁকুনিতে কেঁপে উঠল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের কেরমান প্রদেশ| জোরালো ভূমিকম্পের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি বহুতল| এছাড়াও কমবেশি আহত হয়েছেন অন্তত ১৮ জন| ১২ ডিসেম্বর, মঙ্গলবার ৫.৯ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় কেরমান শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার উত্তরে| এরপর ১৩ ডিসেম্বর, মধ্যরাতের কিছু পরে (বুধবার) ৬.০ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় একই অঞ্চলে| প্রবল ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি বহুতল এবং কমবেশি আহত হয়েছেন অন্তত ১৮ জন| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, মধ্যরাতের কিছু পরে (বুধবার) ৬.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে কেরমান শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তরে| স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে অন্তত ২০টি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে| ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে দিশেহারা হয়ে মানুষজন ঘর থেকে বেরিয়ে পড়েন| তখনই আহত হয়েছেন অন্তত ১৮ জন| যে সমস্ত বহুতল ভূমিকম্পের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অধিকাংশইঅনেক পুরনো|
উল্লেখ্য, গত ৭২ ঘন্টায় এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান| সোমবারই ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পশ্চিমাঞ্চলীয় ইরানে| তার আগে গত নভেম্বর মাসে ৭.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত একই রিজিওনে| বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের মৃত্যু হয়েছিল|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top