নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): দেশবাসীর জন্য অত্যন্ত সুখবর ও গর্বের দিন| বিশ্ব ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের
ওয়েটলিফ্টার সাইখম মীরাবাই চানু| বৃহস্পতিবার মহিলাদের ৪৮ কেজি বিভাগে বিশ্বরেকর্ড করেছেন মণিপুরের মীরাবাই চানু| আমেরিকার আনাহিমে আয়োজিত বিশ্ব ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে মীরাবাই চানু অংশ নেন মহিলাদের ৪৮ কেজি বিভাগে| বিশ্ব রেকর্ডের পাশাপাশি সোনাও জিতলেন মীরাবাই চানু| বিশ্বরেকর্ড গড়ার পর মীরাবাই চানু জানিয়েছেন, ‘পদক জয়ের জন্য আমার কোচ বিজয় শর্মার কাছ থেকে অনেক কিছু শিখেছি| আমরা সত্যিই প্রচুর পরিশ্রম করেছি| আশা রাখছি ২০২০ সালে টোকিওতেও সফল হবো|’
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ সিনিয়র ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই কমনওয়েলথ গেমস-এর ছাত্রপত্র পেয়ে গিয়েছেন চানু| উল্লেখ্য, করনম মালেশ্বরীরর পরে মীরাবাই চানু হলেন দ্বিতীয় ভারতীয় ওয়েটলিফ্টার যিনি এই সাফল্য পেলেন| ১৯৯৫ সালে করনম মালেশ্বরী এই রেকর্ড ছুঁড়েছিলেন|
2017-11-30

