News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেল জি বি
Image

ভয়াবহ অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেল জি বি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ আগরতলা সরকারী মেডিকেল কলেজ ও জি বি পি হাসপাতালের অরাজক অবস্থা একের পর এক ঘটনায় প্রকাশ্যে আসছে৷ হাসপাতালের অভ্যন্তরীণ বিদ্যুৎ ব্যবস্থা যে ঝঁুকিপূর্ণ তার প্রমাণ মিলল মঙ্গলবার৷ ভয়াবহ আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল হাসপাতাল৷ বৈদ্যুতিন সর্টসার্কিট থেকে আগুন লেগে যায় হাসপাতালের ১৯ নম্বর কক্ষে৷ ঐ কক্ষে মূলত প্রতিষেধক সংক্রান্ত ওষুধ মজুত রাখা হয়৷
ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ তাদের কাছে খবর যায় জি বি হাসপাতালে আগুন লেগেছে৷ ফায়ারম্যানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনে৷ তাদের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, হাসপাতালের ঐ কক্ষে একটি এ সি থেকে আগুনের সূত্রপাত৷ আগুনে কিছু আসবাবপত্র পুড়েছে৷ তবে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি৷
এদিকে, হাসপাতালের এক ডাক্তারবাবু জানিয়েছেন সকাল নয়টা নাগাদ ঐ কক্ষে ধূয়া দেখা যায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ আগুন লাগার পর হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য৷ বিকল্প হিসেবে ব্যবহার করা হয় জেনারেটর৷ ঐ চিকিৎসকের আজ্ঝরও অভিযোগ হাসপাতালের অভ্যন্তরীণ বিদ্যুৎ পরিষেবা দেখার জন্য দপ্তরের যেসব কর্মীদের ২৪ ঘন্টার জন্য নিযুক্ত করা হয় তারা নিয়মিত দায়িত্ব পালন করেন না৷ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি করেই বাড়ি চলে যান৷ অনেক সময় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে তাদের পাওয়া যায় না৷ এদিন, আগুন লাগার পরও তাদের দেখা নেই৷ বেলা সাড়ে দশটাতেও বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত কর্মীরা হাসপাতালে গড়হাজির ছিলেন৷ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ নিয়ে অবহেলা যেকোন সময় বড় বিপদ ডেকে আনতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন হাসপাতালের অধিকাংশ কর্মীরাই৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top