News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ট্রেনে বচসার জেরে আক্রান্ত ৭ ফুটবলার
Image

উত্তরপ্রদেশে ট্রেনে বচসার জেরে আক্রান্ত ৭ ফুটবলার

দেওরিয়া, ৭ নভেম্বর (হি.স.) : ট্রেনে সংরক্ষিত কামরায় বচসার জেরে আক্রান্ত সাত ফুটবলার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাটপারানি রেল স্টেশনে। সূত্রের খবর গওয়ালিয়র-বারাউনি এক্সপ্রেস ট্রেনে ফুটবলারদের সঙ্গে একদল অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের সংরক্ষিত আসন নিয়ে বচসা শুরু হয়। পরে হকি স্টিক নিয়ে ফুটবলারদের উপর চড়াও হয় ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। এর ফলে আহত হয় কোচসহ সাত ফুটবলার। আহতদের প্রত্যেকেই দেওরিয়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে কোচ বিনয়গোপাল শ্রীবাস্তব এবং খেলোয়ার অংশুমান সোনির অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার জেরে আরপিএফ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ফুটবলার বয়ানও এই বিষয়ে নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী বিহারের সমস্তিপুরের রাজ্যস্তরের প্রতিযোগিতা থেকে খেলে ফিরছিল ওই ফুটবল দলটি। আক্রান্ত ফুটবলারদের দাবি সংরক্ষিত কামরায় উঠে চেন টেনে ট্রেন থামিয়ে হকি স্টিক নিয়ে তাদের উপর চড়াও হয় ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। তার সঙ্গে সমানে চলতে থাকে অশ্লীল ভাষা গালি গালাজ।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top