News Flash

  • Home
  • Uncategorized
  • সার্ভার ক্র্যাশ হওয়ায় ১ ঘন্টা হোয়্যাটসঅ্যাপ পরিষেবা বন্ধ থাকল
Image

সার্ভার ক্র্যাশ হওয়ায় ১ ঘন্টা হোয়্যাটসঅ্যাপ পরিষেবা বন্ধ থাকল

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : শুক্রবার ভরদুপুরে বিগড়ে গেল সোশ্যাল মিডিয়া হোয়্যাটসঅ্যাপ। এদিন দুপুর দেড়টা থেকে প্রায় আড়াইটে পর্যন্ত বন্ধ ছিল হোয়্যাটসঅ্যাপ পরিষেবা। জানা গিয়েছে, সারা বিশ্বজুড়ে সার্ভার ক্র্যাশ করাতেই এই বিপত্তি। দুপুর আড়াইটের পরে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এই সময়ের মধ্যে কোনও টেক্সট তো পাঠানো যাচ্ছিলই না, শেয়ার করা যাচ্ছিল না কোনও ফাইল। ততক্ষণে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছিল গুঞ্জন। ছড়িয়ে পড়েছিল নানা রকমের গুজবও। এর মধ্যে সবচেয়ে বেশি যে গুজব ছড়িয়ে ছিল, তা হল ফের র্যা নসমওয়্যারের মতো কোনও ভাইরাসের আক্রমণে কাবু হয়ে পড়েছে হোয়্যাটসঅ্যাপ। অবশ্য কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি ঠিক হয়। কয়েকদিন আগেই একগুচ্ছ নতুন ‘ফিচার্স’ নিয়ে এসেছে হোয়্যাটসঅ্যাপ। অনেকেই মনে করছেন নতুন ফিচার্সে ‘ধকল’ নিতে পারেনি সার্ভার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top