News Flash

  • Home
  • Uncategorized
  • আন্দোলন মুখ্য নয়, দৃষ্টিভঙ্গীই আসল, তাই এখন রাজধানী এক্সপ্রেস ত্রিপুরায় ঃ রাজ্যপাল
Image

আন্দোলন মুখ্য নয়, দৃষ্টিভঙ্গীই আসল, তাই এখন রাজধানী এক্সপ্রেস ত্রিপুরায় ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ রাজ্যে রেলের প্রসার বৃদ্ধির পেছনে আন্দোলনের ভূমিকাকে খাঁটো করে দেখছেন রাজ্যপাল তথাগত রায়৷ তাঁর মতে, সবকিছুর জন্য আন্দোলন মুখ্য নয়, দৃষ্টিভঙ্গিই আসল৷ তিনি জোর গলায় দাবি করেন, স্বাধীনতার পর ৫২ বছরে যা হয়নি, তা মাত্র কয়েক বছরের মধ্যে রাজধানীর মত এক্সপ্রেস ট্রেন চালু করার ঘটনা মূলত কার্যকরী হয়েছে সেই দৃষ্টিভঙ্গীর জন্যই৷ এদিন, রাজধানী এক্সপ্রেসের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য থেকে নির্বাচিত জন প্রতিনিধিরা রেলের প্রসার বৃদ্ধির পেছনে দীর্ঘ লড়াই সংগ্রামের সুফল বলে দাবি করায়, রাজ্যপাল তথাগত রায় তাদের সরাসরি সমালোচনায় মুখর হয়েছেন৷

এদিন রাজ্যপাল বলেন, আজকের এই পরিস্থিতিতে মিলিত হওয়ার ঘটনা এক অবিশ্বাস্য ব্যপার৷ বিশেষ করে ত্রিপুরায় রেল এসেছে সেটাই বিরাট ব্যপার৷ স্বাধীনতার পর ৫০ বছর সময় লেগেছে কুমারঘাট পর্যন্ত রেল আসতে৷ এরপর মাঝে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর আগরতলা পর্যন্ত মিটার গেজে রেল এসেছে৷ কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে রাজধানী এক্সপ্রেসের মত ট্রেন আজ এখানে দাঁড়িয়ে আছে, তাতে তিনি ভীষন গর্ব বোধ করছেন বলে জানিয়েছেন৷

এদিন তিনি বলেন, এই অনুষ্ঠানে একাধিক বক্তা রেল যোগাযোগের জন্য আন্দোলন হয়েছে বলে দাবি করেছেন৷ রাজ্যপালের মতে, আন্দোলন নিশ্চই ভূমিকা রাখে৷ কিন্তু, আন্দোলন সত্বেও ৫২ বছর সময় লেগেছে রাজ্যে রেল আসতে, কটাক্ষ করেন তিনি৷ তাঁর মতে, আন্দোলনের নিঃসন্দেহে ভূমিকা আছে৷ কিন্তু, আজকে রাজধানী এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে, এই অভুতপূর্ব ঘটনার জন্য আন্দোলন মুখ্য নয়, দৃষ্টিভঙ্গিই আসল৷ তাঁর দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার যে দৃষ্টিভঙ্গিতে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলকে দেখে, সেই দৃষ্টিভঙ্গি আগে আমরা কখনো দেখতে পাইনি৷ এই অঞ্চলের মানুষও দেশের অন্যান্য রাজ্যের মানুষের মতোই ভারতীয়৷ কিন্তু, এই চিন্তার প্রতিফলন এর আগে কখনো হয়নি৷ তিনি অনেকটা গর্বের সুরে বলেন, মাত্র কয়েকবছরের মধ্যেই রাজধানী এক্সপ্রেসের মত ট্রেন চালু করতে চলেছি৷ তা মূলত কার্যকরী হয়েছে সেই দৃষ্টিভঙ্গির জন্যই৷
এদিন রাজ্যপাল বলেন, পূর্বোত্তরে পাহাড়ি এলাকায় রেলপথ নির্মাণ সহজ নয়৷ আঠারোমুড়া এবং বড়মুড়ার পর্বতশৃঙ্গ দিয়ে রেলপথ নির্মাণ করা খুবই কঠিন কাজ৷ কারণ, এ অঞ্চলের পাহাড় পাথরে ঘেরা নয়৷ ফলে, মাটি আলগা হয়ে যাওয়ার ঝঁুকি সবসময়ই থাকে৷ তাঁর মতে, এই কাজ কঠিন হলেও অসম্ভব ছিলনা৷ আগে এই কাজের জন্য কেন্দ্র সবুজ সংকেত দেয়নি৷ কিন্তু, এখন যেইমাত্র কেন্দ্র বা রাজনৈতিক দল সবুজ দিয়েছে, তখনই ভারতীয় রেলের প্রযুক্তিবিদরা এই কঠিন কাজ সম্ভব করে দেখিয়ে দিয়েছেন৷

এদিন তিনি রেলের কাজের শ্লথতা নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মহা প্রবন্ধকের উদ্ধৃতি দিয়ে আশ্বস্ত করেছেন, যথাসময়ে সাব্রুম পর্যন্ত রেলের কাজ সমাপ্ত হবে৷ এদিকে, কর্মনিযুক্তির সুযোগ নিয়ে যে সমস্ত কথা হয়েছে, সেই বিষয় নিয়েও ফোঁড়ন কাটেন রাজ্যপাল৷ তাঁর বক্তব্য, রেলে কর্মনিযুক্তির চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রেল এখন ত্রিপুরার জন্য গোটা দেশের দরজা খুলে দিয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরার প্রধান সমস্যা ছিল এই রাজ্য গোটা দেশের সাথে বিচ্ছিন্ন৷ কিন্তু, বিচ্ছিন্নতার এই অভিশাপ থেকে ব্রডগেজ রেল আজ এই রাজ্যকে মুক্ত করে দিয়েছে৷ ফলে তিনি আশা করেন, ত্রিপুরা রাজ্য এখন নতুনভাবে বিকশিত হবে৷ তিনি বলেন, এই রাজ্য এতদিন বিচ্ছিন্ন ছিল ঠিকই, কিন্তু প্রাকৃতিক সম্পদে সয়ম্বর ত্রিপুরা৷ অথচ, ওই সমস্ত প্রাকৃতিক সম্পদ যথাযত ভাবে কাজে লাগানো যায়নি তার একটা কারণ হয়তোবা এই বিচ্ছিন্নতা৷ তাই, এখন রেল যে দরজা খুলে দিয়েছে তাতে ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ, পর্যটনকে ব্যবহার করে এই রাজ্য বিকশিত হবে৷ আর তাতেই আসল নিযুক্তির জায়গা তৈরি হবে বলে তিনি মনে করেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top