News Flash

  • Home
  • Uncategorized
  • বাণিজ্যিক কারণে গ্রাহকের তথ্য প্রকাশ্য আনলে তা অপরাধ, আইন আনার প্রস্তাব কেন্দ্রের
Image

বাণিজ্যিক কারণে গ্রাহকের তথ্য প্রকাশ্য আনলে তা অপরাধ, আইন আনার প্রস্তাব কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স): অপরাধ হিসাবে গণ্য হবে বাণিজ্যিক কারণে গ্রাহকের তথ্য কোনও সংস্থা প্রকাশ্যে আনলে। প্রয়োজনে সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন সেই গ্রাহক। ক্রেতা সুরক্ষা বিলে এই আইন সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনেই এই নতুন আইন পাশ করানোর চেষ্টা করবে শাসকদল।

গ্রাহকদের নাম, ঠিকানা-সহ একাধিক গোপন তথ্য নানাভাবে ফাঁস হয়ে যাচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল। গ্রাহকদের ফোন নম্বর থেকে ই-মেল আইডি বিক্রি করে দিচ্ছে একাধিক বাণিজ্যিক সংস্থা। আর্থিক লাভের জন্য ই-কমার্স সংস্থাগুলি গ্রাহকদের তথ্য অন্য সংস্থাকে পাচার করে দিচ্ছে বলে অভিযোগ। আর তা কাজে লাগিয়ে অনেক সময়ই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে যাচ্ছে। এমনকি অনুমতি না নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেনের মতো ঘটনাও ঘটেছে। এবার সেই সমস্যা মেটাতে ক্রেতা সুরক্ষা বিলে এই আইনের সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছে কেন্দ্র।

তবে এই সমস্যা শুধুমাত্র ভারতেই নয়, প্রথম বিশ্বের দেশগুলিতেও প্রকট। ইতিমধ্যেই তা নিয়ে রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত বৈঠকে আলোচনা হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে একটি বিশ্বজনীন আইন প্রণয়নের।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top