News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলল শাসক দলের উপজাতি সংগঠন
Image

পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলল শাসক দলের উপজাতি সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ সেপ্ঢেম্বর মাসের ১৯ তারিখ থেকে টানা রাজনৈতিক সংঘর্ষে কর্তব্যরত পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্ষমতাসীন সিপিআইএম এর উপজাতি গণ সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ৷ সংশ্লিষ্ট বিষয়ে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে পুলিশ মহানির্দেশককে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার দাবী জানানো হয়েছে৷ উপজাতি গণমুক্তি পরিষদের এক প্রতিনিধি দল আজ রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লার সঙ্গে সাক্ষাত করেন৷ পরে এক সাংবাদিক সম্মেলনে গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জীতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান, ১৯ সেপ্ঢেম্বর রাজ্যে বিভিন্ন স্থানে আইপিএপটি যেসব হামলা সংগঠিত করেছে তার পেছনে পুলিশের একটি ক্ষুদ্র অংশের সহায়ক ভূমিকা ছিল৷ কয়েকটি ক্ষেত্রে আক্রমণকারীদের তুলনায় পুলিশের সংখ্যা বেশী ছিল৷ কিন্তু সেসব ক্ষেত্রে পুলিশ হামলাকারীদের প্রতিরোধ করার কোন উদ্যোগই নেয়নি৷ তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে পুলিশের একটি অংশ হামলাকারীদের পক্ষে সহায়ক ভূমিকা নিয়েছে৷ যা পুলিশের আত্মমর্যাদা নষ্ট করেছে এবং আগামী দিনের জন্য কলঙ্কিত ইতিহাস তৈরি করেছে৷ এই অবস্থায় অভিযুক্ত পুলিশ কর্মী এবং আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া বিশেষ প্রয়োজন৷ ঘটাগুলির সঙ্গে যুক্ত আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবীও করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷
এদিকে, দেরিতে হলেও ত্রিপুরা ক্ষমতাসীন সিপিআইএম র সর্ববৃহৎ গণ সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ এবার আইপিএফটির বিরুদ্ধে রাজ্য ব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করতে চলেছে৷ সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এবিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে৷ ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি সাংসদ জিতেন্দ্র চৌধুরী উল্লেখ করেন, আইপিএফটি রাজ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে৷ গত মাসে ১৯ তারিখ গণমুক্তি পরিষদের জমায়েতে যোগ দিতে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হওয়া কর্মী সংর্থকদের উপর এবং গাড়ির উপর হামলা চালানো হয়েছে৷এতে কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন৷ ৬০ টি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ২টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ এসবের বিরুদ্ধে গণমুক্তি পরিষদ পাল্টা কোন পদক্ষেপ নেয়নি কারণ এতে রক্ত গঙ্গা বয়ে যেতে পারত৷ তিনি আরও বলেন, আইপিএফটির পেছনে বিজেপির মদত রয়েছে৷ আর এসব চক্রান্তের বিরুদ্ধে গণমুক্তি পরিষদ রাজ্য ব্যাপী মিছিল, পথসভা এবং আলোচনা চক্র সংগঠিত করবে৷ সর্বনিম্ন স্তর থেকে আন্দোলন গড়ে তোলার প্রয়াস নেওয়া হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top