News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নে বাংলাদেশ সফরে যাচ্ছেন সুষমা স্বরাজ
Image

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নে বাংলাদেশ সফরে যাচ্ছেন সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ সূত্রের খবর, আগামী ২৩ অক্টোবর জয়েন্ট কনসালটেটিভ কমিশন বৈঠকে যোগ দেবেন তিনি৷ সেই বৈঠকেই এই দুই দেশের মধ্যেকার সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
এই বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এএইচ মাহমুদ আলি৷ এই দুই বিদেশমন্ত্রী দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা করবেন৷ এই বৈঠকে দুই দেশের অগ্রগতির পক্ষে নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলি বাস্তবায়ন করার অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে৷
সম্প্রতি নয়াদিল্লিতে দুই দেশের বিদেশমন্ত্রীরা সাক্ষাৎ করেন৷ এরপরই বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তিনি জানিয়েছন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক এখন খুবই ভাল৷
সম্প্রতি ভারত এবং বাংলাদেশ ৪.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সাক্ষরিত করে৷ শেখ হাসিনার ভারত সফরের পর ইতিমধ্যেই ৩৬টি চুক্তি সাক্ষর করেছে ভারত এবং বাংলাদেশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top