News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান অারও হামলা চালাতে পারে বলে অাশঙ্কা বিএসএফ ডিজির
Image

পাকিস্তান অারও হামলা চালাতে পারে বলে অাশঙ্কা বিএসএফ ডিজির

শ্রীনগর, ৪ অক্টোবর (হি.স.) : পাকিস্তানের একের পর এক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনা৷ এনিয়ে একাধিক আশঙ্কার কথা প্রকাশ করেছেন বিএসএফ ডিজি কে কে শর্মা৷ বুধবার তিনি তাঁর সেই আশঙ্কার কথা প্রকাশ করেছেন৷
মঙ্গলবার শ্রীনগর বিমানবন্দরের কাছে বিএসএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ৷ ঘটনায় বিকে যাদব নামে এক জওয়ান শহিদ হন৷ প্রথমে মনে করা হয়েছিল হামলাটি পাকিস্তান চালায় ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে৷ কিন্তু পরে জানা যায়, সম্ভবত সেনা ছাউনি নয়, শ্রীনগর বিমানবন্দরকে টার্গেট করেই হামলা চালানো হয়৷ এ নিয়ে বুধবার সাংবাদিকদের নিজের আশঙ্কার কথা প্রকাশ করেন বিএসএফ ডিজি কে কে শর্মা৷ তিনি জানান, “আমাদের প্রতিবেশি এমন শুরু করেছে, মনে হচ্ছে এই ধরনের হামলা আরও হবে৷” তিনি আরও বলেন, অনুপ্রবেশ রোখা সম্ভব হচ্ছে কারণ সীমান্তে ভারতীয় জওয়ানরা সবসময় তৈরি আছে৷ যতটা সম্ভব কম ক্ষতি করে জঙ্গিদের নিকেশ করছে ভারতীয় সেনা৷ এরপরেই তিনি জানান, জঙ্গিরা হয়ত বিএসএফ ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ তাদের মূল টার্গেট ছিল সেনার অস্ত্রভাণ্ডার৷
মঙ্গলবার ১৮২তম ব্যাটেলিয়নের প্রধান কার্যালয়ে হামলা চালায় জইশ ই মহম্মদের জঙ্গিরা৷ বুধবার শহিদ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়৷ শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top